সাফে বাংলাদেশকে নিয়ে আশাবাদী মারুফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১

মারুফুল হক বড় কিছুর স্বপ্ন নিয়ে তিন বছর আগের সাফ ফুটবলে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কেরালায় গ্রুপ পর্বেই শেষ হয় তাদের পথচলা। সেই দুঃসহ স্মৃতি এখনও কষ্ট দেয় সেবারের কোচ মারুফুল হককে। তবে এবার স্বাগতিক বাংলাদেশকে নিয়ে তিনি আশাবাদী। তার বিশ্বাস, এমনকি ফাইনালেও উঠতে পারে জেমি ডে’র শিষ্যরা।

২০১৫ সালের সাফে আফগানিস্তান ও মালদ্বীপের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৪-০ ও ৩-১ গোলে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হওয়ার পর ভুটানের বিপক্ষে ৩-০ গোলের সান্ত্বনার জয় পেয়েছিল তারা। ওই ব্যর্থতা নিয়ে মারুফুল বাংলা ট্রিবিউনকে বললেন, ‘অনেক আশা নিয়ে সেবার সাফে খেলতে গিয়েছিলাম। কিন্তু কিছুই মনমতো হয়নি, গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলাম আমরা। আসলে আমাদের পরিকল্পনায় ভুল ছিল, আর সেজন্য ছিটকে পড়েছিলাম।’

ভুল পরিকল্পনার ব্যাখ্যাও দিলেন দক্ষিণ এশিয়ার প্রথম উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ, ‘আমরা পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেললে হয়তো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতাম না। আফগানদের বিপক্ষে খেলার আগে ভিডিও দেখে যে পরিকল্পনা করেছিলাম, ম্যাচে ঠিক তার বিপরীত খেলেছিল ফুটবলাররা। মালদ্বীপের সঙ্গে ১-১ সমতায় থেকে হারতে হয়েছিল। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন আমাদের সাফল্য এনে দিতে পারতো।’

সেবারের হতাশা যেন এবার ঢাকায় না ভর করে, সেটাই প্রত্যাশা মারুফুলের। বর্তমান দল নিয়ে আশাবাদী তিনি। এশিয়াডে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট মারুফুলের মন্তব্য, ‘এশিয়ান গেমসে গোল যেন কম হয়, সেদিকে দৃষ্টি ছিল। সে পরিকল্পনায় সফলও হয়েছে দল। কিন্তু সাফ ভিন্ন প্রতিযোগিতা, এখানে পরিকল্পনাও আলাদা করতে হবে।’

দেশের মাটিতে বাংলাদেশকে অন্তত সেমিফাইনালে দেখছেন তিনি, ‘ঘরের মাঠে খেলা, তাই অন্তত সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এমনকি ফাইনালে খেললেও অবাক হওয়ার কিছু নেই। তবে শিরোপা জয় কঠিন হবে তাদের জন্য।’

/টিএ/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের