হিলিতে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু

হিলি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৯

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হিলির উপজেলা নির্বাহী কর্মকর্তা দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। ৪টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সোমবার।

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন বিকেল ৫টায় হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ম্যাচ দেখতে মাঠে চোখে পড়ার মতো দর্শকের সমাগম ঘটে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হাকিমপুর পৌরসভা ও আলিহাট ইউনিয়ন। হাকিমপুর ৬-১ গোলে উড়িয়ে দেয় আলিহাট ইউনিয়নকে।

টুর্নামেন্টে হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৪ দল খেলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাসিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের উদ্দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী