ফিফা বর্ষসেরার চূড়ান্ত তিনে রোনালদো-মদরিচ-সালাহ

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪

ফিফা বর্ষসেরার চূড়ান্ত তিনে রোনালদো-মদরিচ-সালাহ ২০০৬ সালের পর প্রথমবার ফিফা বর্ষসেরার চূড়ান্ত তিনে জায়গা হলো না লিওনেল মেসির। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এবারের ‘ফিফা বেস্ট’ অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো লড়বেন লুকা মদরিচ ও মোহাম্মদ সালাহ।

ফিফা বর্ষসেরার দৌড়ে চূড়ান্ত তিনে জায়গা হয়নি মেসির। ব্যক্তিগত পুরস্কারের জায়গা থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০০৮ সাল থেকে এই পুরস্কারটির ছিল শুধু মেসি ও রোনালদোর মধ্যে। পর্তুগিজ তারকা দৌড়ে থাকলেও বার্সেলোনা ফরোয়ার্ডের জায়গা হয়নি চূড়ান্ত পর্বে।

২০১৬ সালে ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে আবার এককভাবে পুরস্কার দিচ্ছে ফিফা। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালের ৩ জুন থেকে ২০১৮ সালের ১৫ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় নিয়ে বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত তিন ঘোষণা করেছে ফিফা। সোমবার ঘোষিত এই তালিকায় টিকে থাকা রোনালদো, মদরিচ ও সালাহ- এই তিনের মধ্যেই ২৪ সেপ্টেম্বর কারও হাতে উঠবে পুরস্কারটি।

দিনকয়েক আগে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মদরিচ। প্রথমবারের মতো ফিফা বেস্টেও জায়গা হয়ে গেল তার। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর বিশ্বকাপে ক্রোয়েশিয়ার জার্সিতে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়। ক্রোয়েটদের প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মদরিচ জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘গোল্ডেন বল’।

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে গোলের পর গোল করে গেছেন রোনালদো। ‘লস ব্লাঙ্কোদের’ টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে করেছিলেন ১৫ গোল, সবচেয়ে কাছে থাকার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ছিল ৫ গোল বেশি। ক্লাব ফুটবলে চমৎকার পারফরম্যান্সের পর বিশ্বকাপেও পর্তুগালের হয়ে নিজের জাত চেনান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। স্পেনের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপ শুরু করেন তিনি হ্যাটট্রিক দিয়ে। ফিফা বর্ষসেরার গত দুইবারের জয়ী এবার আছেন হ্যাটট্রিক করার অপেক্ষায়।

২০১৮ বিশ্বকাপে বলার মতো কিছু নেই সালাহর। তবে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে কাটিয়েছেন স্বপ্নের মতো এক মৌসুম। তার কাঁধে ভর দিয়েই অলরেডস খেলে চ্যাম্পিয়স লিগের ফাইনাল। মিশরীয় এই ফরোয়ার্ডই প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচে করেন ৩২ গোল, আর চ্যাম্পিয়নস লিগে লক্ষ্যভেদ করেন ১০বার।

বর্ষসেরা কোচের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে ফিফা। যেখানে সেরা হওয়ার লড়াইটা জিনেদিন জিদান, দিদিয়ের দেশম ও জাৎকো দালিচের মধ্যে। জিদানের হাত ধরে রিয়াল জিতেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। দালিচ ফুটবল বিশ্বকে অবাক করে ক্রোয়েশিয়াকে খেলিয়েছেন বিশ্বকাপ ফাইনাল, যেখানে তার দলকে হারিয়ে বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতে ফরাসি কোচ দেশম। ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী