ফিফা বর্ষসেরা গোলের দৌড়ে রোনালদো-মেসি

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৮

ফিফা বর্ষসেরা গোলের দৌড়ে রোনালদো-মেসি চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে বাইসাইকেল কিকে গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতে নেওয়া গোলটি এবার লড়বে ফিফাতেও সেরা হতে। ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার জিততে রোনালদোর সঙ্গে লড়বেন লিওনেল মেসিও।

পুসকাস অ্যাওয়ার্ডের জন্য সোমবার মনোনীত ১০ জনের তালিকায় রোনালদো-মেসির সঙ্গে আছেন রিয়ালের গ্যারেথ বেল ও লিভারপুলের মোহাম্মদ সালাহও। এছাড়া গ্রিক, অস্ট্রেলিয়ান ও ব্রাজিলিয়ান লিগ থেকেও কয়েকজন প্রতিদ্বন্দ্বী আছেন এই দৌড়ে।

রোনালদোর বাইসাইকেল কিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ গ্রুপ ম্যাচে করা মেসির চমৎকার গোল। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওভারহেড কিক করে এই লড়াইয়ে যোগ দিয়েছেন বেল। আর এভারটনের বিপক্ষে দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁকানো শটে গোল করেন সালাহ।

বিশ্বকাপের শেষ ষোলোতে ডিবক্সের বাইরে থেকে আর্জেন্টিনার জালে দর্শনীয় ভলিতে গোল করা ফ্রান্সের বেঞ্জামিন পাভার্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন চার তারকার সঙ্গে।

তাদের সঙ্গে বর্ষসেরা গোলের দৌড়ে লড়বেন রাশিয়ার ডেনিস চেরিশেভ, পর্তুগালের রিকার্দো কারেসমা। অন্য তিনজন খুব বেশি পরিচিত নয় বিশ্ব ফুটবলে- ক্লাব ব্রুজের মিডফিল্ডার রাইলি ম্যাকগ্রি, অলিম্পিয়াকোসের লাজারোস ক্রিস্টতোদোলোপোলাস ও ক্রুজেইরোর জর্জিয়ান ডি আরাসকায়েতা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ