শেষ মুহূর্তের গোলে জিতেছে পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১

ম্যাচ শেষে পাকিস্তান দলের জয়োল্লাস ম্যাচে তখন ১-১ সমতা, খেলা শেষ হতে আর বাকি নেই। সবাই যখন ড্রয়ের কথা ভাবছে, ঠিক তখনই গোল! শেষ মুহূর্তের সাফল্যে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের দ্বাদশ আসরে শুভসূচনা করেছে পাকিস্তান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও তেমন কার্যকর আক্রমণ করতে পারেনি নেপাল। বরং পাকিস্তান দ্বিতীয় আক্রমণেই পেয়ে যায় গোলের দেখা।

২৩ মিনিটে মহসিন আলীর থ্রো-ইন থেকে বক্সের ভেতরে বল পেলেও মোহাম্মদ আলী ঠিকমতো শট নিতে পারেননি। তবে ৩৫ মিনিটে পোস্ট অক্ষত রাখতে পারেনি নেপাল। মোহাম্মদ রিয়াজকে ডিফেন্ডার বিরাজ মহারাজন বক্সের ভেতরে ফেলে দিলে বেজে ওঠে জর্দানের রেফারি হাসান মাহমুদের বাঁশি। হাসান নাওয়িদ বশিরের সফল পেনাল্টিতে এগিয়ে যায় পাকিস্তান।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে কয়েকটি কর্নার পেলেও তারা কাজে লাগাতে পারেনি। ৭৭ মিনিটে অবশ্য খেলার ধারার বিপরীতে দ্বিতীয় গোল প্রায় করেই ফেলেছিল পাকিস্তান। বদলি ফরোয়ার্ড সাদউল্লাহর প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া শট ফিরে আসে ক্রসবারে লেগে। এর পাঁচ মিনিট পর সমতা নিয়ে আসে নেপাল। কর্নার থেকে নিরঞ্জন খড়কার হেড এসে পড়ে বিমল ঘারতি মাগারের কাছে। তার বাঁ পায়ের প্লেসিং শট জড়িয়ে যায় জালে।

৮৯ মিনিটে এগিয়েও যেতে পারতো নেপাল। তবে সুনীল বল আর সুজল শ্রেষ্ঠার পর পর দুটি শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলকিপার ইউসুফ বাট। এটাই হয়তো উজ্জীবিত করে তুলেছে পাকিস্তানকে। শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে পাল্টা আক্রমণ থেকে হেড করে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলদাতা মোহাম্মদ আলী।

প্রথম ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার আশা উজ্জ্বল করে তুলেছে পাকিস্তান। এই গ্রুপের অন্য দুই দল স্বাগতিক বাংলাদেশ ও ভুটান। ‘বি’ গ্রুপে লড়াই করবে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের