অধিনায়ক নেইমারেই ভরসা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১

অধিনায়ক নেইমারেই ভরসা ব্রাজিলের অবশেষে তিতে খুঁজে পেলেন তার অধিনায়ক। নেতৃত্ব বদলের নতুন ধারা তৈরি করা ব্রাজিল কোচ এবার স্থায়ীভাবে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছেন নেইমারের হাতে। নতুন দায়িত্ব সামনে চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই ফরোয়ার্ড।

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে নতুন করে মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের নতুন যাত্রা। বাংলাদেশ সময় আগামীকাল (শনিবার) ভোর সাড়ে ৫টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ দিয়েই স্থায়ী অধিনায়ক হিসেবে মাঠে নামবেন নেইমার।

২০১৬ সালের জুনে ব্রাজিলের কোচ হওয়ার পর তিতে অধিনায়ক বদলেছেন নিয়মিত। সব মিলিয়ে ১৬ খেলোয়াড়কে পরিয়েছেন অধিনায়কের আর্মব্যান্ড! তবে নেইমারকে স্থায়ী অধিনায়কের দায়িত্ব দিয়ে এই রোটেশনের ইতি টানলেন তিনি। নেতৃত্বের দায়িত্ব লুফে নিয়েছেন নেইমার, ‘(আর্মব্যান্ডটি) আবার গ্রহণ করেছি কারণ আমি অনেক কিছু শিখেছি এবং আরও কিছু শিখতে পারব। এই দায়িত্বটা আমার জন্য অনেক ভালো কিছু এনে দেবে।’

২০১৬ সালের অলিম্পিক ফুটবল থেকে ব্রাজিল প্রথম সোনা জেতে নেইমারের নেতৃত্বে। ঘরের মাঠে সোনা জয়ের পর প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়ে জানিয়েছিলেন, তিনি আর কখনও এই দায়িত্বে থাকতে চান না। কিছুদিন পরই নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেও মাত্র একবারই ব্রাজিলের অধিনায়ক হিসেবে দেখা তাকে, ২০১৭ সালের মার্চে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে পরেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার আগে তিতে অধিনায়ক হিসেবে নামিয়েছিলেন মিরান্দা, থিয়াগো সিলভা ও মার্সেলোকে।

তবে এবার স্থায়ী অধিনায়ক হিসেবে ব্রাজিল কোচ বেছে নিলেন নেইমারকে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পরপরই বিশ্বকাপ ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন তিনি ভক্তদের কাছে, ‘সমর্থকদের কাছে আমি ক্ষমা চাইছি, যারা আমাদের জন্য পাগল ছিলেন। হার সবসময়ই বাজে জিনিস। আমাদের বিশ্বাস ছিল আমরা জিততে পারব (বিশ্বকাপ), কিন্তু সেটা সম্ভব হয়নি।’ ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি