শ্রীলঙ্কা-মালদ্বীপ লড়াই গোলশূন্য, সেমিফাইনালে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৯

মালদ্বীপের একটি আক্রমণ রুখে দিচ্ছেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা আলী আশফাক ঢাকায় আসেননি, তারকা স্ট্রাইকারকে ছাড়া খেলতে নামা মালদ্বীপও জিততে পারেনি প্রথম ম্যাচে। শুক্রবার সাফ ফুটবলে শ্রীলঙ্কা-মালদ্বীপ লড়াই গোলশূন্য ড্র হওয়ায় লাভ হয়েছে ভারতের। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ৭ বারের চ্যাম্পিয়নরা।

‘বি’ গ্রুপে দল মাত্র তিনটি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারানো ভারতের ৩ পয়েন্ট। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিদায়ের আশঙ্কায় শ্রীলঙ্কা। মালদ্বীপেরও ১ পয়েন্ট, তবে একটি ম্যাচ হাতে আছে তাদের। আগামী রবিবার যে ম্যাচে ভারতের মুখোমুখি হবে দ্বীপ দেশটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে আধিপত্য ছিল মালদ্বীপের। ১৬ মিনিটে আলি ফাসিরের ফ্রি-কিক প্রতিহত হয় সাইড বারে। ২২ মিনিটে আকরাম আব্দুল ঘানির প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া শট রুখে দেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। চার মিনিট পর হাসান নাইজের শটও প্রতিহত হয়েছে গোলকিপারের গায়ে লেগে।

প্রথমার্ধে শ্রীলঙ্কার বলার মতো আক্রমণ একটাই। বিরতির ঠিক আগে আফিল মোহাম্মদের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে চলে গিয়ে হতাশ করে পাকির আলীর দলকে।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৪৮ মিনিটে নষ্ট হয় শ্রীলঙ্কার আরেকটি আক্রমণ, মোহাম্মদ ফজলের ক্রসে আশিকুর রহমান ঠিকমতো শট নিতে পারেননি। ৫৩ মিনিটে মালদ্বীপের আলি ফাসিরের ফ্রি-কিক চলে যায় পোস্ট ঘেঁষে। তিন মিনিট পর এই ফরোয়ার্ডের স্কয়ার পাসে পা ছোঁয়াতে পারেননি মোহাম্মদ ইরুফান।

এরপর মুহুর্মুহু আক্রমণে মালদ্বীপের ডিফেন্স কাঁপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু আশিকুর, ফজল, কাভিন্দু ইসান আর আসেলা মাদুশানের প্রচেষ্টা নষ্ট হওয়ায় দুর্ভাগ্যজনকভাবে তারা গোলের দেখা পায়নি। কখনও শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কখনও ঠেকিয়ে দিয়েছেন মালদ্বীপের গোলকিপার মোহাম্মদ ফয়সাল। তাই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে পাকির আলীর শিষ্যদের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের