দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জামাল-ইমনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৯

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জামাল-ইমনরা সাফ চ্যাম্পিয়নশিপে এবার আত্মবিশ্বাসী হয়েই শুরু করেছিল ‍বাংলাদেশ। ভুটান ও পাকিস্তানকে হারিয়ে তার প্রমাণও রেখেছিল তারা। কিন্তু নেপালের কাছে গ্রুপের শেষ ম্যাচ হেরেই বিদায় নিতে হলো তাদের। টানা চতুর্থ আসরে সেমিফাইনালের আগে ছিটকে পড়ল স্বাগতিকরা। এই ব্যর্থতায় ক্ষতবিক্ষত হৃদয়ে ঘরে ফিরে গেছে সমর্থকরা। দেশবাসীর প্রত্যাশা মেটাতে না পারায় ক্ষমা চাইলেন জামাল ভূঁইয়ারা।

নেপালের কাছে এই হারের পর খেলোয়াড়দের অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি। রাত কেটেছে নির্ঘুম। সেমিফাইনালের একেবারে কাছে গিয়েও ব্যর্থ হওয়াকে হৃদয়বিদারক মনে করছেন মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু, ‘এভাবে সেমিফাইনালের আগে বিদায় নিতে হবে কল্পনাও করিনি। অনেক আশা নিয়ে খেলতে নেমেছিলাম। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেলাম না। তাও আবার ঘরের মাঠে হারতে হলো। এমন বিদায়ে আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই। তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।’

গোলরক্ষক শহীদুল আলম সোহেলের ভুলে গোল খাওয়া ম্যাচের গতি পাল্টে দিয়েছে মনে করেন এই মিডফিল্ডার, ‘সোহেলের ভুলে ওই গোলের পর আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি। এমন গোল কিছুতেই আশা করা যায় না। তারপরও চেষ্টা করে গেছি সবাই, কিন্তু ম্যাচে সমতা আসেনি।’

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল হতাশা নিয়ে বললেন, ‘গ্রুপের শেষ ম্যাচের পারফরম্যান্সে আমরা সবাই হতাশ। সেমিফাইনালে যেতে পারব, এই চিন্তা হয়তো আমরা করেছিলাম। কিন্তু হলো না। ভবিষ্যতে আরও ভালোভাবে ফেরার আশা রাখছি।’

সমর্থকদের কষ্ট দেওয়ায় হতাশ ফরোয়ার্ড সাদ উদ্দিন। তারপরও আগামীতে তাদের সমর্থন চান তিনি, ‘আমাদের পারফরম্যান্সের কারণে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, সফল হতে পারিনি। তবে আশা করছি সমর্থকরা আগামীতে আমাদের সমর্থন দিয়ে যাবেন।’

দুঃখ প্রকাশ করলেন মিডফিল্ডার বিপুল আহমেদ, ‘একবারের জন্যও চিন্তা করিনি, এভাবে গ্রুপ থেকে ছিটকে পড়ব। এভাবে বিদায় নিয়ে বেশ খারাপ লাগছে। যারা মাঠে খেলা দেখতে এসেছেন, তাদের জন্য আরও বেশি খারাপ লাগছে। তারপরও ভবিষ্যতে আপনাদের পাশে চাই। আপনাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য।’

ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাও ফেসবুকে ক্ষমা চেয়েছেন, ‘ক্ষমা করবেন ফুটবলপ্রেমীরা।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ