টস ভাগ্যে সেমিফাইনালে মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:০০

মালদ্বীপকে পাত্তা দেয়নি ভারত সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গত ৯টি আসরে প্রত্যেকবার সেমিফাইনাল খেলেছে মালদ্বীপ। এবারও তারা শেষ চারে, তবে ভাগ্যের জোরে। ভারতের কাছে গ্রুপের শেষ ম্যাচ হারের পর টসে জিতে টানা দশম সেমিফাইনালে খুদে দ্বীপ রাষ্ট্রটি। আর তাদের বিপক্ষে ২-০ গোলে জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াই নিশ্চিত করেছে ভারত।

মালদ্বীপের সেমিফাইনাল প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। আর ‘বি’ গ্রুপের সেরা হয়ে ভারত প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে গ্রুপের প্রথম ম্যাচে হারিয়েই শেষ চার নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। শতভাগ সাফল্য নিয়ে তারা উঠে গেল পরের পর্বে।

সেমিফাইনালে গ্রুপ থেকে ভারতের সঙ্গী নির্ধারণ করা হয়েছে টস করে। কারণ ২ ম্যাচ শেষে মালদ্বীপ ও শ্রীলঙ্কা- দুই দলেরই পয়েন্ট, গোল পার্থক্য ও মুখোমুখি লড়াইয়ের ফল সমান। এতেই টস ভাগ্যে শেষ চারে জায়গা করে নিল ২০০৮ সালের চ্যাম্পিয়ন মালদ্বীপ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ৪৫ মিনিটে দুটি গোল আদায় করে ভারত। ৮ মিনিটে তো আত্মঘাতী গোলই পেতে বসেছিল তারা। ভারতের একটি আক্রমণ ডিফেন্ডার মোহাম্মদ আরিফ বিপদমুক্ত করতে গিয়ে বিপদে পড়েছিলেন। শেষ পর্যন্ত নিজেদের পোস্ট রক্ষা করে মালদ্বীপকে।

পরের মিনিটে মালদ্বীপ অবশ্য গোলের সুযোগ পেয়েও হারায়। মোহাম্মদ মুজুথাজের জোরালো শট গোলরক্ষক ফিস্ট করেন।

বল নিয়ন্ত্রণে এগিয়ে থেকে ভারতের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ফারুক হাজির সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে নিখিল চন্দ্রশেখর গোলরক্ষকের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন। যদিও এই দুজন আগেই গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন।

বিরতিতে যাওয়ার আগে মালদ্বীপকে আরও পেছনে ফেলে ভারত। ৪৪ মিনিটে মানভির সিং গোলরক্ষককে কাটিয়ে করেন ২-০।

দুই গোলে এগিয়ে থেকে ভারত বিরতির পর চেষ্টা করেছে ব্যবধান আরও বাড়ানোর। কিন্তু সফল হতে পারেনি। শুভাশিস-জেরি-মানভির সিংয়ের প্রচেষ্টা নষ্ট হয়েছে। মালদ্বীপ ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় লক্ষ্যভেদ করতে পারেনি।

আগামী বুধবার বিকাল ৪টায় প্রথম সেমিফাইনালে নেপাল লড়বে মালদ্বীপকে। আর সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী