ফিফপ্রো একাদশের লড়াইয়ে রোনালদো-মেসি-সালাহ

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৯

ফিফপ্রো একাদশের লড়াইয়ে রোনালদো-মেসি-সালাহ ফিফপ্রো ও ফিফার বিশ্ব একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে এবার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে লড়বেন মোহাম্মদ সালাহ। সংক্ষিপ্ত তালিকার আক্রমণভাগে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীদের সঙ্গে জায়গা পেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড।

গত মৌসুমের বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হবে এই দল। ফিফপ্রো ও এর অধিভুক্ত খেলোয়াড় সংগঠনের সহায়তায় পেশাদার ফুটবলাররা একজন গোলরক্ষক, চার ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন অ্যাটাকারকে নিয়ে এই দল বাছাই করবেন।

ফিফা ও ফিফপ্রো এই একাদশ ঘোষণা করবে ২৪ সেপ্টেম্বর লন্ডনে, বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের পল পগবা, আন্তোয়ান গ্রিয়েজমান ও কাইলিয়ান এমবাপে জায়গা পেয়েছেন এই তালিকায়। মিডফিল্ডে আছেন ক্রোয়েশিয়াকে ফাইনালে নেওয়া লুকা মদরিচ।

গত বছরের একাদশে মেসি ও রোনালদোর পাশে আক্রমণভাগে থাকা নেইমার আছেন এবারও। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল এবং জ্লাতান ইব্রাহিমোভিচ ও অ্যালেক্সিস সানচেসের। টানা ১২তম বছর জায়গা ধরে রাখলেন স্পেনের সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। গত বছরসহ ৯ বার মূল একাদশে ছিলেন বার্সেলোনার সাবেক অধিনায়ক।

১৪তম বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা

গোলরক্ষক: জিয়ানলুইজি ‍বুফন, থিবো কোর্তোয়া, দাভিদ দে গেয়া, কেইলর নাভাস, মার্ক-আন্দ্রে টের স্টেগেন;

ডিফেন্ডার: জোর্দি আলবা, দানি আলভেস, দানিয়েল কারভাহাল, জর্জিও চিয়েল্লিনি, ভারজিল ফন ডিক, ডিয়েগো গোদিন, ম্যাটস হামেলস, জোশুয়া কিমিচ, দেহান লভরেন, মার্সেলো, ইয়েরি মিনা, বেঞ্জামিন পাভার্দ, জেরার্দ পিকে, সের্হিয়ো রামোস, থিয়াগো সিলভা, কিয়েরন ট্রিপিয়ের, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, সিম ভ্রালকো, কাইল ওয়াকার;

মিডফিল্ডার: সের্হিয়ো বুশকেৎস, কাসেমিরো, ফিলিপ্পে কৌতিনিয়ো, কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, আন্দ্রেস ইনিয়েস্তা, ইস্কো, এনগোলো কাঁতে, টনি ক্রুস, নেমাঞ্জা মাতিচ, লুকা মদরিচ, পল পগবা, ইভান রাকিতিচ, দাভিদ সিলভা, আরতুরো ভিদাল;

ফরোয়ার্ড: করিম বেনজিমা, এদিনসন কাভানি, পাউলো দিবালা, আন্তোয়ান গ্রিয়েজমান, হ্যারি কেন, রবার্ট লেভানদস্কি, রোমেলু লুকাকু, মারিও মানজুকিচ, সাদিও মানে, কাইলিয়ান এমবাপে, লিওনেল মেসি, নেইমার, ক্রিস্তিয়ানো রোনালদো, মোহাম্মদ সালাহ, লুই সুয়ারেস। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের