আরেকটি ‘প্রস্তুতি’ নিতে এল সালভাদরের সামনে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪

অনুশীলনে নেইমাররা বিশ্বকাপে আরেকবার হতাশার সাগরে ডুবতে হয়েছিল ব্রাজিলকে। এবার তাদের লক্ষ্য সামনের বছরের কোপা আমেরিকা, যার আয়োজকও তারা। এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন সামনে রেখে তারা ‘প্রস্তুতি’ নিচ্ছে প্রীতি ম্যাচে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুরু করা ব্রাজিলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ এল সালভাদরের বিপক্ষে।

ম্যারিল্যান্ডের ল্যান্ডওভারে ফেডএক্স স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৬টায় মধ্য আমেরিকান দেশটির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলটি এখন তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে চারজনের অভিষেক হয়েছে। আর তারুণ্যনির্ভর দল ২-০ গোলে আমেরিকানদের হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর।

সালভাদরের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনছেন কোচ তিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল করা রবের্তো ফিরমিনোর জায়গায় সেন্টার ফরোয়ার্ড রিচার্লিসন। তার সঙ্গে প্রথমবার একাদশে সুযোগ পাচ্ছেন আর্থার মেলো। রক্ষণে তার সঙ্গী হবেন আলেক্স সান্দ্রো। অভিষেক হতে যাচ্ছে এদার মিলিতাওয়ের। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার সিনিয়র দলে খেলবেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতো।

সালভাদরের বিপক্ষে একাদশে এই ৫টি পরিবর্তন নিয়ে দল তৈরির পরীক্ষা নেবেন তিতে। নেইমারের নেতৃত্বে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা তার। তেমনটা না হলে হবে অঘটন। কারণ সালভাদরের বিপক্ষে সব মিলিয়ে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। দুটি ম্যাচই জিতেছে তারা ৪-০ গোলে। ১৯৯৪ সালের প্রীতি ম্যাচের পর সবশেষ কনকাকাফ গোল্ড কাপে দেখা হয়েছিল দুই দলের। গোল ডটকম, ডেইলি মেইল

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী