কোপা আমেরিকায় চোখ রেখে লড়বে কলম্বিয়া-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪

নিবিড় অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়রা নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও কলম্বিয়া। নিউ জার্সিতে দুই দলের এই লড়াই প্রীতি ম্যাচের স্বীকৃতি পেলেও তাদের চোখ থাকবে কোপা আমেরিকায়। মহাদেশীয় প্রতিযোগিতা এখনও ৯ মাস দূরে, তারপরও এ ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে তারা। বুধবার সকাল ৬টায় মাঠে নামবে দুই দল।
দুই দলকে সামলাচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ। বিশ্বকাপের শেষ ষোলোতে বিদায়ের পর হোসে পেকার‌ম্যান পদত্যাগ করলে কলম্বিয়ার দায়িত্ব নেন আরতুরো রেয়েস। আর হোর্হে সাম্পাওলি চলে যাওয়ায় আর্জেন্টিনা এখন লিওনেল স্কালোনির হাতে। দুইবারের চ্যাম্পিয়নদের নিয়ে বেশ কঠিন পরীক্ষা দিচ্ছেন সাবেক আটলান্টা ডিফেন্ডার। গুয়েতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয়ে সেই পরীক্ষায় অবশ্য উত্তীর্ণ তিনি।

তবে কলম্বিয়ার বিপক্ষে স্কালোনিকে দিতে হবে অগ্নিপরীক্ষা, তাও আবার তরুণদের নিয়ে। জিওভান্নে সিমিওনে, মাউরো ইকার্দি ও পাউলো দিবালাতেই আস্থা রাখছেন তিনি। যদিও মেসির অভাব অপূরণীয় মানছেন স্কালোনি। অবশ্য এই দলেও ভরসা তার।

গুয়েতেমালাকে হারিয়ে আর্জেন্টিনার কোচ বলেছিলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় (মেসি) যখন আর্জেন্টিনার সঙ্গে না খেলে, দলে একটা শূন্যতা তৈরি হয়। এনিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটি দল বাছাই করা যেন দল নিয়ে সে স্বাচ্ছন্দ্যবোধ করে। এই সময়ের মধ্যে আমরা এমন একটি দল তৈরি করতে চাই, যারা বুঝতে পারে এই জার্সির মর্ম। তারপর ভবিষ্যতে কী হবে দেখা যাবে।’

ম্যাচটি প্রীতি হলেও আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী একাদশ সাজাবেন আরতুরো। দাভিদ ওসপিনা, রাদামেল ফালকাও, হুয়ান কাদরাদো, ফের্নান্দো কুইনতেরোকে রেখে জয় দিয়ে শেষ করতে চান তিনি।

অবশ্য পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে। কলম্বিয়ার বিপক্ষে শেষ ১১ ম্যাচে ৮টিতে ক্লিনশিট রেখেছে তারা। আর মুখোমুখি লড়াইয়েও বেশ এগিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩৭ ম্যাচ খেলে ২১ জয়, আর ৮টি ড্র। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী