স্পেনের জয়ে সবই ভালো লেগেছে এনরিকের

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৬

লুই এনরিকে বিশ্বকাপের ফাইনালিস্ট তারা। চমৎকার পারফরম্যান্সে ফুটবল বিশ্বের মনও জয় করে নিয়েছিল ক্রোয়েশিয়া। অথচ সেই দলটিই স্পেনের সামনে উড়ে গেল খড়কুটোর মতো। ৬-০ গোলের বিশাল জয়ের পর স্বভাবতই খুশি কোচ লুই এনরিকে।

রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক সময় কেটেছে স্পেনের। বিপরীতে সাফল্যের ভেলায় ভেসেছে ক্রোয়েশিয়া। যদিও উয়েফা নেশনস লিগের ম্যাচে দেখা গেল উল্টো দৃশ্য। ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপকে দাঁড়াতেই দেয়নি স্পেনকে। গোলের মালা পরিয়ে মাঠ ছেড়েছে ‘লা রোহা’। যাতে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল স্পেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় গ্রুপসেরা হতে মাত্র ২ পয়েন্ট দরকার তাদের।

ঘরের মাঠে দলের পারফরম্যান্সে ভীষণ খুশি এনরিকে। সংবাদ সম্মেলনে সাবেক বার্সেলোনা কোচ বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের মনোভাব খুব ভালো ছিল। এমন উঁচু পর্যায়ের পারফরম্যান্সের পর আসলে কোনও কিছুর সমালোচনা করাটা কঠিন। আমার চোখে খারাপ কোনও কিছুই ধরা পড়েনি, যতটুকু দেখেছি সবটাই পছন্দ হয়েছে।’

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছে ক্রোয়েশিয়া। স্পেন বড় ব্যবধানে জয় পেলেও তাদের পারফরম্যান্সকে খাটো করার সুযোগ নেই। এনরিকের মুখেও প্রশংসায় ঝরল ক্রোয়েশিয়ার জন্য, ‘ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোটা কঠিন ব্যাপার, যারা সবসময় চাপ তৈরি করে। ওরা গোল করার সুযোগ তৈরি করেছিল, তবে আমরা সেটা দারুণভাবে প্রতিহত করেছি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম