লিভারপুলকে বায়ার্নের মতো হতে বললেন শাকিরি

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭

লিভারপুলের জার্সিতে জেরদান শাকিরি (বাঁমে) গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপার কাছে গিয়েও জেতা হয়নি। আক্ষেপের গল্পটা আরও দীর্ঘ হয়েছে লিভারপুলের। তবে এবারের মৌসুমে নতুন করে স্বপ্ন দেখছে তারা। আর এই স্বপ্ন পূরণের পথে অলরেডদের বায়ার্ন মিউনিখের মতো মানসিকতা আনার আহ্বান জেরদান শাকিরির।

২০১২ সালে সবশেষ শিরোপা জিতেছে লিভারপুল। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা তৈরি হলেও ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারতে হয় ৩-১ গোলে। শিরোপা খরা কাটিয়ে সাফল্যের ভেলায় ভাসতে লিভারপুলের মানসিকতার পরিবর্তনের ডাক দিলেন ‍সুইস উইঙ্গার। তার মতে, বায়ার্নের মতো শিরোপা জেতার মানসিকতা আনা দরকার ইংলিশ ক্লাবটির।

২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নিয়ে তিনটি ফাইনাল হেরেছেন ইয়ুর্গেন ক্লপ। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের আগে ২০১৫-১৬ মৌসুমে হেরেছিলেন ইউরোপা লিগ ও ইংলিশ লিগ কাপের ফাইনালে। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তাই দলটির নতুন তারকা শাকিরির আহ্বান, ‘লিভারপুরের শিরোপা জেতার লক্ষ্য নিয়ে খেলা দরকার। আমরা বড় দল, আর বড় দলের লক্ষ্য থাকে সব শিরোপা জেতার।’

প্রিমিয়ার লিগে কাজটা কঠিন হলেও লিভারপুলের পক্ষে সম্ভব বলে মনে করছেন সুইস তারকা, ‘প্রিমিয়ার লিগে কাজটা কঠিন, কারণ এখানে বড় দলের সংখ্যা অনেক, তাই প্রতিদ্বন্দ্বিতাও বেশি। আপনাকে অবশ্যই, অবশ্যই ভালো খেলতে হবে।’ এরপরই বায়ার্নকে উদাহরণ হিসেবে টানলেন শাকিরি, ‘বায়ার্ন মিউনিখের শুধু জেতার মানসিকতাই আছে। আর সেই জায়গা থেকে লিভারপুল বিশ্বের অন্যতম বড় দল।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী