হ্যাজার্ডকে গোল্ডেন বুটের দৌড়ে রাখছেন চেলসি কোচ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২২

এডেন হ্যাজার্ড মৌসুম শুরুর আগে এডেন হ্যাজার্ডকে ‘ইউরোপের সেরা’ বলেছিলেন চেলসি কোচ মাউরিসিও সারি। ‍তবে কার্ডিফ সিটির বিপক্ষে হ্যাটট্রিক পূরণ করা হ্যাজার্ডকে এখন ‘বিশ্বের সেরা’ হিসেবে উল্লেখ করেছেন ইতালিয়ান কোচ।

দুর্দান্তভাবে নতুন মৌসুম শুরু করেছে চেলসি। প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ব্লুরা। আর এই সাফল্যের পথে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন হ্যাজার্ড। প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে কার্ডিফ সিটির বিপক্ষে চেলসির পাওয়া ৪-১ গোলের জয়ে হ্যাটট্রিক পূরণ করেছেন বেলজিয়াম উইঙ্গার।

দলের সেরা অস্ত্রের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট সারি। বিস্ময়কর হলেও চেলসির জার্সিতে মাত্র দ্বিতীয়বার হ্যাটট্রিক পেয়েছেন হ্যাজার্ড। যদিও তার গোল করার ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ ছিল না নতুন কোচ সারির। নাপোলির সাবেক কোচ আগেই জানিয়ে রেখেছিলেন ইউরোপের সেরা খেলোয়াড় তার দলের। যদিও কার্ডিফ সিটির ম্যাচের পর নিজের ভাবনায় বদল আনলেন তিনি, ‘আমি ভেবেছিলাম হ্যাজার্ড ইউরোপের সেরা খেলোয়াড়, তবে এখন আমি আমার মত পাল্টাচ্ছি। ও বিশ্বের সেরা।’

চেলসির জার্সিতে চলতি লিগ মৌসুমে ৫ গোল করে ফেলেছেন বেলজিয়াম অধিনায়ক। গোল্ডেন বুটের দৌড়ে অন্যদের তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন কিনা, এমন প্রশ্নে ইতালিয়ান কোচের উত্তর, ‘আমার মনে হয় পারবে। এডেনের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি বলেছি, সে ৪০ গোল করতে পারবে।’

সঙ্গে যোগ করেছেন ‘কিছু জায়গায় উন্নতি করতে হবে, তবে সে পারবে। ওর ওপর আবার বিশ্বাস আছে কিনা? যদি (কার্ডিফের বিপক্ষে) আজকের ম্যাচ দেখে থাকেন, তাহবে আপনিও হ্যাঁ বলবেন।’ ডেইল মেইল

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী