পিএসজিকে ফেভারিট মানছেন লিভারপুল কোচ

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৩

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ একটুর জন্য শিরোপা ছোঁয়া হয়নি লিভারপুলের। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল হেরে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন ভেস্তে যায় ইংলিশ ক্লাবটির। সেই হতাশা কাটানোর মিশনে নতুন মৌসুমে নামছে তারা। যদিও গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পড়তে হচ্ছে শক্তিশালী প্যারিস সেন্ত জার্মেইয়ের সামনে।

ইউরোর ঝনঝনানিতে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া দল পিএসজি। প্যারিসের ক্লাবটিতে রয়েছে নেইমার ও কাইলিয়ান এমবাপের মতো পরীক্ষিত খেলোয়াড়। শক্তিশালী এই দলটিতে তাই সমীহ করছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ঘরের মাঠে নামার আগে জার্মান কোচ ফেভারিট মানছেন ফরাসি চ্যাম্পিয়নদের।

২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগ দারুণভাবে শুরু করেছে লিভারপুল। লিগের পাঁচ ম্যাচে সবকটিতে জয় পেয়েছে অলরেডস। এরপরও থোমাস টুখেলের দলকে এগিয়ে রাখছেন ক্লপ। জার্মান এই কোচের মতে, চ্যাম্পিয়নস লিগ শিরোপায় চোখ রেখেই দল গুটিয়েছে পিএসজি।

ফরাসি চ্যাম্পিয়নদের মৌসুম শুরু হয়েছে গোলের বৃষ্টি ঝরিয়ে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সবকটিতে জয় পাওয়ার পথে পিএসজি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৭বার, বিপরীতে নিজেরা হজম করেছে মাত্র ৪ গোল। দুর্দান্ত আক্রমণভাগের পিএসজিকে সমীহ না করে উপায় আছে ক্লপের!

ফরাসি চ্যাম্পিয়নদের নিয়ে ক্লপের বক্তব্য, ‘এই প্রতিযোগিতায় পিএসজি অন্যতম ফেভারিট দল। আমরা তাহলে কিভাবে এই্ ম্যাচে ফেভারিট হতে পারি? প্রত্যেকেই পিএসজির দক্ষতা সম্পর্কে জানে, ওদের দলটা গড়াই হয়েছে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য।’

পিএসজির আক্রমণভাগে রয়েছেন নেইমার, এমবাপে ও এদিনসন কাভানি। এখনকার ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ হিসেবে বিবেচনা করা হয়েছে তাদের। নতুন কোচ টুখেলের ফুটবল দর্শনও আক্রমণাত্মক মনোভাবের। ক্লপ তাই খুব সতর্ক, ‘ওদের যে সব খেলোয়াড় আছে, যে ম্যানেজার ওরা নিয়ে এসেছে, তাতে ওরা সবাই মিলে চাইবে যত দূত সম্ভব যেতে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম