‘অশ্রুসিক্ত রোনালদো বলছিল সে কোনও দোষ করেনি’

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫

মাঠের বাইরে যেতে হলো রোনালদোকে জুভেন্টাসে ভালো সময় কাটছে না ক্রিস্তিয়ানো রোনালদো। সিরি এ’র চতুর্থ ম্যাচে এসে গোলখরা কাটানোর পর চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে দেখলেন বিতর্কিত লাল কার্ড। হঠাৎ করে রেফারি তাকে মাঠছাড়া হওয়ার সঙ্কেত দিলে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। টানেলে ঢোকার আগে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনোর সঙ্গে কথাও বলতে দেখা যায় পর্তুগিজ উইঙ্গারকে।

২৯তম মিনিটে রেফারি সরাসরি লাল কার্ড দেখান রোনালদোকে। এতে করে জুভেন্টাসের ‘এইচ’ গ্রুপের পরের দুই ম্যাচে নাও খেলা হতে পারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

স্বাগতিক ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেইসন মুরিলো ডিবক্সের মধ্যে পড়ে যান। রোনালদো তাকে ওঠার তাড়া দিতে মাথায় হাত রাখেন এবং চুল টেনে ধরেন। গোলপোস্টের পেছনে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে তাকে লাল কার্ড দেখান রেফারি ফেলিক্স ব্রিখ।

হঠাৎ করে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন রোনালদো। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। মার্সেলিনোর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাকে। ভ্যালেন্সিয়া কোচ ওই মুহূর্তের কথা বললেন ম্যাচ শেষে, ‘রোনালদো জোর গলায় বলছিল দোষের কিছু সে করেনি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে, এমনকি কাঁদছিল। লাল কার্ড যে কারণে পেয়েছে সেটা আমি দেখতে পাইনি।’

রোনালদোকে ছাড়া ১০ জনের দল নিয়ে ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। পেনাল্টি থেকে দুটি গোল করেছেন মিরালেম পিজানিচ। লাল কার্ড দেখানোকে অযৌক্তিক বললেন বসনিয়া-হার্জেগোভিনার এই খেলোয়াড়, ‘ফুটবল অদ্ভুত একটা খেলা। আমরা ৪-০ গোলে জিততে পারতাম। কিন্তু অযৌক্তিকভাবে লাল কার্ড দেখানোর ঘটনা ঘটল।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে