ঠাকুরগাঁওয়ে গোল্ডকাপ চ্যাম্পিয়ন পৌরসভা দল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা দল।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও পৌরসভা দল ১-০ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে হারায়।

জেলা প্রশাসক মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান, পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রাহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা দল ও রানার্সআপ ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে পুরস্কার দেন অতিথিরা।

জাতীয় গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ে ২টি গ্রুপে ৬ দল অংশ নেয়। চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা পরে রংপুরে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ