‘রোনালদোর জন্য সর্বোচ্চ মূল্যই পেয়েছে রিয়াল’

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৩

রিয়ালের প্রেসিডেন্ট পেরেস ও সাবেক তারকা রোনালদো ক্রিস্তিয়ানো রোনালদোর রিলিজ ক্লজ ছিল ১০০ কোটি ইউরো। কিন্তু গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ তাকে জুভেন্টাসের কাছে বিক্রি করেছে ১০ কোটি ইউরোতে। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের এনিয়ে আক্ষেপ নেই। তিনি জানান, পর্তুগিজ উইঙ্গারকে তার ইচ্ছাতে ছেড়ে দিয়ে সর্বোচ্চ মূল্য পেয়েছে ক্লাব।

রবিবার ক্লাবের সাধারণ সভা শেষে রোনালদোর দলবদলের কারণ নিয়ে কথা বললেন পেরেস। ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতাকে বিক্রি করতে চায়নি তারা, এমনটা জানালেন তিনি। কিন্তু রোনালদো চেয়েছেন বলেই ছেড়ে দিতে হয়েছে তাকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৯ মৌসুম পার করার পথে চারবারের চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা জিতেছেন রোনালদো। তাকে হুট করে ছেড়ে দেওয়া কেন হলো? এর জবাবে পেরেস বলেছেন, ‘আমরা তাকে বেচতে চাইনি। কিন্তু আমরা বুঝতে পেরেছি ব্যক্তিগত কারণে সে যেতে চাইছিল। ক্লাবের জন্য সে যত ভালো কাজ করেছে, সেজন্য আমরা তার দরজা খুলে দিলাম।’

রোনালদোকে বিক্রি করে লোকসান হয়নি জানালেন পেরেস, ‘রিলিজ ক্লজ দেওয়ার কিছু ছিল না। যদি বিক্রি করতেই হতো, সেটা আলোচনার মাধ্যমে। আমরা তার জন্য যে সর্বোচ্চ মূল্যটা পেতে পারতাম, সেটাই পেয়েছি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক