ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৩

খেলা শেষে জাতীয় পতাকা নিয়ে সাফল্য উদযাপন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের প্রাণঢালা সমর্থন বৃথা যায়নি। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে ভিয়েতনামকে হারিয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ম্যাচের ফল ২-০।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল বাংলাদেশ সরাসরি খেলবে দ্বিতীয় পর্বে। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ভিয়েতনামের সামনেও পরের পর্বে খেলার সুযোগ আছে।

৬ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপকে নিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে হবে দ্বিতীয় পর্ব। সেখান থেকে সেরা চার দল থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। মূল পর্বে তাদের সঙ্গে থাকবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। আগামী বছরের সেপ্টেম্বরে মূল পর্ব হওয়ার কথা।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে মারিয়ার দলকে। পঞ্চম মিনিটে বাঁদিক থেকে ঋতুপর্ণা চাকমা ক্রস করলেও বক্সের ভেতরে থাকা শামসুন্নাহার জুনিয়র আর তহুরা খাতুন বলে পা ছোঁয়াতে পারেননি। চার মিনিট পর অধিনায়ক মারিয়া মান্ডার জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়ে আবার হতাশ করে স্বাগতিকদের।

মেয়েদের প্রথম গোলের উল্লাস ৩৭ মিনিটে অবশ্য শামসুন্নাহার জুনিয়রের জোরালো শট চলে যায় জালে। কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি। অবশেষে বিরতির ঠিক আগে আসে কাঙ্ক্ষিত গোল। আনাই মোগিনীর শট ভিয়েতনাম গোলকিপারের হাত ফসকে বেরিয়ে গেলে শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তহুরা খাতুন।

দ্বিতীয়ার্ধেও লাল-সবুজ দলের আক্রমণে ভাটা পড়েনি। কিন্তু প্রতিপক্ষ গোলকিপারের দৃঢ়তায় একটির বেশি গোল পায়নি। ৫৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের জোরালো শট ধরে ফেলার পর ঋতুপর্ণার শটও ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ভিয়েতনামের গোলকিপার।

৬৩ মিনিটে দ্বিতীয় গোলের উৎস কর্নার। মারিয়ার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড ফিরে আসে সাইড বারে লেগে। ফিরতি বলে আঁখির শট ঠেকিয়ে দেন গোলকিপার। তবে আঁখি আবার শট নিলে বল জড়িয়ে যায় জালে। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে আর ভাবতে হয়নি।

বাংলাদেশ দল: রুপনা চাকমা, আনাই মোগিনী, শামসুন্নাহার সিনিয়র, নাজমা, আঁখি খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন ( আনুচিং মোগিনী) ও ঋতুপর্ণা চাকমা।

টিএ/এএআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ