ফিফপ্রো বিশ্ব একাদশে মেসি-রোনালদোর সঙ্গে এমবাপে

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩

ফিফপ্রো বিশ্ব একাদশ ফিফার বর্ষসেরা একাদশে নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী তিন জন। আক্রমণভাগে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আছেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় কাইলিয়ান এমবাপে। এই দলে নেই মোহাম্মদ সালাহ ও নেইমার।

এমবাপের সঙ্গে বিশ্বকাপ জয়ী ফ্রান্সের এনগোলো কাঁতে ও রাফায়েল ভারানের জায়গা হয়েছে। বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে টপকে বিশ্ব একাদশে গোলপোস্টের নিচে জায়গা করে নিয়েছেন দাভিদ দে গেয়া। ম্যানইউ গোলরক্ষকের ক্লাব সতীর্থ ও বিশ্বকাপ জয়ী পল পগবা সংক্ষিপ্ত তালিকায় থাকলেও বাদ পড়েছেন একাদশ থেকে।

রক্ষণে ভারানের সঙ্গে আছেন দানি আলভেস, সের্হিয়ো রামোস ও মার্সেলো। মাঝমাঠে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা লুকা মদরিচ এবং ম্যানসিটির কাঁতে ও এডেন হ্যাজার্ড।

সোমবার রয়্যাল ফেস্টিভাল হলে এই দল ঘোষণার সময় ছিলেন না রোনালদো ও মেসি। তাদের অ্যাওয়ার্ড হাতে নিয়ে সেরা একাদশের ফটোসেশনে দাঁড়ান সাবেক দুই তারকা মাইকেল বালাক ও রোনালদিনহো।

বিশ্ব একাদশ-

গোলরক্ষক:  দাভিদ দে গেয়া; ডিফেন্ডার: দানি আলভেস, রাফায়েল ভারানে, সের্হিয়ো রামোস, মার্সেলো; মিডফিল্ডার: লুকা মদরিচ, এনগোলো কাঁতে, এডেন হ্যাজার্ড; ফরোয়ার্ড: লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপে, ক্রিস্তিয়ানো রোনালদো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী