লিগ কাপে চেলসির কাছে হেরে লিভারপুলের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:০২

হ্যাজার্ডের গোল উদযাপন লিভারপুলের জয়যাত্রা থামিয়ে ইংলিশ লিগ কাপের শেষ ষোলোতে জায়গা করে নিলো চেলসি। বুধবার তৃতীয় রাউন্ডে ২-১ গোলে ইয়ুর্গেন ক্লপের দলকে হারায় তারা।
এডেন হ্যাজার্ডের গোলে এই মৌসুমে শতভাগ সাফল্য ধরে রাখতে পারল না লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ ও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ম্যাচে জয় নিয়ে অ্যানফিল্ডে চেলসিকে স্বাগত জানায় তারা। কিন্তু বেলজিয়ান তারকার ৮৫তম মিনিটের দুর্দান্ত গোলে হেরে বিদায় নিলো লিভারপুল।

শুরুতে একটি গোল না করতে পারার আক্ষেপ ড্যানিয়েল স্টুরিজ কাটিয়ে ওঠেন দ্বিতীয়ার্ধে। নাবি কাইটার ড্রাইভ চেলসি গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, সেই সুযোগে ৬ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ইংলিশ তারকা।

৭৯ মিনিটে চেলসিকে সমতায় ফেরান এমারসন। হ্যাজার্ডের ফ্রি কিক থেকে রস বার্কলের হেড বিদদমুক্ত করতে ব্যর্থ হন সিমন মিগনোলেট। ফিরতি শটে গোল করেন এমারসন। লিভারপুল অফসাইডের দাবি করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে গোলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সহজ জয় পেল আর্সেনাল কিছুক্ষণ পর স্টুরিজের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৫৬ মিনিটে বদলি নামা হ্যাজার্ড ম্যাচের নিষ্পত্তি করেন একক চেষ্টায়। মাঝমাঠ থেকে দৌড়ে এসে লিভারপুলের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে জয়সূচক গোল করেন তিনি।

আগামী রবিবার দুই দল স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের লড়াইয়ে।

দানি ওয়েলবেকের জোড়া গোলে আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নশিপ ক্লাব ব্রেন্টফোর্ডকে। গানারদের অন্য গোলটি করেন আলেক্সান্দ্রে লাকাজেত্তে।

অল প্রিমিয়ার লিগ ম্যাচে টটেনহ্যাম হটস্পার টাইব্রেকারে ৪-২ গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে। নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী