মানজুকিচ-রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৮

মানজুকিচ করেছেন জোড়া গোল, আর দুটি অ্যাসিস্ট রোনালদোর সিরি এ’তে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচ জিতল জুভেন্টাস। মারিও মানজুকিচের জোড়া লক্ষ্যভেদে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

ইতালিয়ান শীর্ষ লিগে টানা সপ্তম জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬ পয়েন্ট পেছনে ফেলল জুভেন্টাস।

৭ ম্যাচে ২১ পয়েন্টে শীর্ষে তুরিন ক্লাব। আর ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নাপোলি। অবশ্য রবিবার এসি মিলানকে হারাতে পারলে সাসুওলো ৫ পয়েন্টের ব্যবধান কমিয়ে দুই নম্বরে উঠবে।

মাত্র ১০ মিনিটে নাপোলি এগিয়ে যায় দ্রিয়েস মের্টেন্সের গোলে। ক্রিস্তিয়ানো রোনালদো ও মানজুকিচের সমন্বিত চেষ্টায় সমতা ফেরায় জুভেন্টাস। পর্তুগিজ উইঙ্গারের ক্রস থেকে দুর্দান্ত হেডে ডেভিড ওসপিনাকে পরাস্ত করেন মানজুকিচ।

বিরতির চার মিনিট পর ওসপিনা ঠেকিয়ে দেন রোনালদোর চেষ্টা, কিন্তু ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন মানজুকিচ। নাপোলির ঘুরে দাঁড়ানোর মিশনে বড় ধাক্কা লাগে ৫৮ মিনিটে। পাউলো দিবালাকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মারিও রুই।

১০ জনের নাপোলি আর ফিরতে পারেনি ম্যাচে। বরং তাদের জালে তৃতীয়বার বল জড়ায় ৭৬ মিনিটে। কর্নার কিক থেকে রোনালদোর নিচু হেডে দূরের পোস্ট দিলে লক্ষ্যভেদ করেন লিওনার্দো বোনুচ্চি।

দুটি গোল বানিয়ে দেওয়া রোনালদো ৮৭ মিনিটে জাল খুঁজে পেয়েছিলেন। কিন্তু অফসাইডের বাঁশি বাজলে তার আর গোলদাতার খাতায় নাম লিখা হয়নি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ