সিলেটের বিপলুর গোলের উচ্ছ্বাস

তানজীম আহমেদ, সিলেট থেকে
০১ অক্টোবর ২০১৮, ২১:৫১আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২১:৫৩

গোল করে দারুণ খুশি বিপলু আহমেদ ২০১৪ সালে সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে বাংলাদেশ-নেপাল ম্যাচ দেখেছিলেন বিপলু আহমেদ। সেদিনই পণ করেছিলেন, জাতীয় দলে জায়গা করে নেবেন, আর সুযোগ পেলে গোলও করবেন। নিজের শহরে লাওসের বিপক্ষে জয়সূচক গোল করে তিনি উচ্ছ্বসিত।

বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে গোলের পর এক দৌড়ে গ্যালারির কাছাকাছি এসে স্যালুট করেন বিপলু। ম্যাচ শেষে তিনি জানালেন, ‘গ্যালারির ওই প্রান্তে আমার পরিবারের সদস্যরা ছিলেন। তাই সেখানে গিয়ে গোল উদযাপন করেছি। এই মাঠে একসময় গ্যালারিতে বসে খেলা দেখেছি। এখানে প্রথম বারের মতো জাতীয় দলের হয়ে খেললাম, গোলও পেলাম। খুব ভালো লাগছে।’

গোলটির বর্ণনা দিয়ে তিনি বললেন, ‘আমি পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলাম। চেয়েছিলাম যেভাবেই হোক বল পোস্টে যাক। বলটা গোলকিপারের গায়ে লেগে জালে গেছে।’

কয়েক দিন আগে সাফ ফুটবল থেকে দুঃখজনকভাবে বিদায় নিয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপ তাই জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন বিপলু, ‘সাফ ফুটবলে প্রথম দুই ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠতে না পেরে ভীষণ কষ্ট পেয়েছিলাম আমরা। বিদায়ের পর অনেক কান্নাকাটিও করেছিলাম। আমরা জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করতে চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ হয়েছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ