দিবালার হ্যাটট্রিক গ্যালারিতে বসে দেখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ০১:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০২:০১

গোলের পর দিবালা নিষেধাজ্ঞার কারণে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। যদিও পর্তুগিজ যুবরাজের অভাব এতটুকু টের পেতে দিলেন না পাউলো দিবালা। এই আর্জেন্টাইনের হ্যাটট্রিকে ১০ জনের ইয়াং বয়েজকে সহজেই হারিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে ইতালিয়ান জায়ান্টদের জয় ৩-০ গোলে।

আলিয়েঞ্জ স্টেডিয়ামে দিবালা একাই গড়ে দিয়েছেন ব্যবধান। তার হ্যাটট্রিকের মুহূর্তটা গ্যালারি বসে দেখেছেন রোনালদো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ঘরের মাঠের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে খেলতে পারেননি রোনালদো। যদিও তার অভাব একটুকুও টের পায়নি জুভেন্টাস।

রোনালদোবিহীন জুভেন্টাস ম্যাচ ঘড়ির পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। লিওনার্দো বনুচ্চির বাড়ানো লম্বা পাস ভলিতে সুইস ক্লাবটির জালে জড়িয়ে দিয়ে প্রথমবার স্কোরশিটে নাম তোলেন দিবালা। দ্বিতীয় গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে ভাগ্য সহায় না হওয়ায় পোস্টে বল রাখতে পারছিল না তারা। ইয়াং বয়েজের গোলরক্ষকের ‍কৃতিত্বকেও খাটো করে দেখার সুযোগ নেই।

নিষেধাজ্ঞায় গ্যালারিতে থাকতে হয়েছে রোনালদোকে তবে ৩৩ মিনিটে গিয়ে আর পারেনি সফরকারীরা। দিবালা আরেকবার জ্বলে উঠলে দ্বিতীয় গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে নেওয়া মাতুইদির জোরালো শট ঠিকমতো আটকাতে পারেননি সুইস ক্লাবটির গোলরক্ষক। ছুটে আসা বলে ফাঁকায় পাওয়া সুযোগটা মোটেও হাতছাড়া করেননি দিবালা।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি কমেনি তাদের। গোলের জন্য চেষ্টা চালাতে থাকে। ৬৯ মিনিটে গোলও পেয়ে যায় তারা। আর এবারও গোলদাতা সেই দিবালা। হুয়ান কাদরাদোর পাস থেকে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

খেলা থেকে ছিটকে যাওয়া ইয়াং বয়েজ আরও বড় ধাক্কা খায় ৭৯ মিনিটে, যখন দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহাম্মদ আলি কামারা। ওখানেই জয়টা পাকাপোক্ত হয়ে যায় জুভেন্টাসের। শেষমেষ ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

ম্যানসিটির জয়ের আনন্দ জিতে ফিরেছে ম্যানসিটি

আবারও ভয় ধরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি সমর্থকদের মনে! প্রথম মিনিটেই যে পিছিয়ে পড়ে তারা হোফেনহেইমের বিপক্ষে। যদিও সের্হিয়ো আগুয়েরোর গোলের পর দাভিদ সিলভার শেষ মুহূর্তের লক্ষ্যভেদে জার্মান ক্লাবটির মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

চ্যাম্পিয়নস লিগ মৌসুমের শুরুতেই ম্যানসিটি খায় ধাক্কা। আগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় অলিম্পিক লিওঁর বিপক্ষে। তবে হোফেনহেইমের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে তারা। যদিও শুরুর বাঁশি বাজার পরপরই জার্মান ক্লাবটি এগিয়ে যায় ইসহাক বেলফোদিল জাল খুঁজে পেলে।

শঙ্কার মেঘ উড়তে থাকা ম্যানসিটির আকাশে রোদ ফিরিয়ে আনেন আগুয়েরো। সাত মিনিট পরই তিনি সমতায় ফেরান ইংলিশ ক্লাবটিকে। এরপর অনেক চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৮৭ মিনিটে গিয়ে সফরকারীদের জয় নিশ্চিত করন সিলভা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ