নেইমারের হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০১৮, ০১:১৯আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ০১:২১

নেইমারের হ্যাটট্রিকে পিএসজির বড় জয় একেই বলে জবাব! চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে দুর্বল পারফরম্যান্সের জন্য নেইমারকে ধুয়ে দিয়েছিলেন সমালোচকরা। রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে তাদের বুঝিয়ে দিলেন কেন তাকে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাতে পিএসজি পেয়েছে বিশাল জয়। ঘরের মাঠে বেলগ্রেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আক্রমণাত্মক শুরুর পর প্রথম গোল পেতে যা একটু অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে ধাক্কা কাটিয়ে উঠে একের পর এক গোলে দেখিয়েছে নিজেদের দাপট। পার্ক দে প্রিন্সেসে গোলের শুরুটা করেছিলেন নেইমার। ২০ মিনিটে ফ্রি কিক থেকে করেন দেখার মতো এক গোল। বক্সের অনেকটা বাইরে থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁকানো কিক ঝাঁপিয়েও কিছু করতে পারেননি সফরকারীর গোলরক্ষক।

মিনিট দুয়েক পর আবারও গোলের আনন্দে মাতেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। কাইলিয়ান এমবাপের ক্রস বক্সের ভেতর থেকে পায়ের হালকা ছোঁয়ায় জালে জড়িয়ে দেন নেইমার। একটু বিরতিতে দিয়ে ৩৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন এদিনসন কাভানি। বক্সের ভেতর একক পারফরম্যান্সে বেলগ্রেড ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের নিচু শটে করেন লক্ষ্যভেদ।

৪১ মিনিটে ব্যবধান ৪-০ করেন আনহেল দি মারিয়া। ডান প্রান্ত থেকে থোমাস ‍মুনিয়েরের ক্রস পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার। প্রথমার্ধেই তাই ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

ফরোয়ার্ডের সবাই গোল পেলেন, অথচ স্কোরশিটে নাম নেই এমবাপের! বিশ্বকাপে আলো ছড়ানো ফরাসি ফরোয়ার্ডও গোলের দেখা পান ৭০ মিনিটে। ফুটবলদেবতা হতাশ করেননি নেইমারকেও। এক মিনিটের ব্যবধানে দুই গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ৮১ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। তার আগে ৭৪ মিনিটে একবার জাল খুঁজে পেয়েছিল সফরকারী বেলগ্রেডও।

তাতে হারের ব্যবধান একটু কমেছে, এই যা। বিপরীতে ৬-১ গোলের বিশাল জয়ে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্তভাবে ফিরলো ফরাসি চ্যাম্পিয়নরা।

অন্য ম্যাচে লোকোমোতিভ মস্কোর মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে শালকে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ