ফাইনালের লক্ষ্যে ভুটানের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৮, ১১:২২ আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১১:২৯

Practice and Morning Walk 11 গত আগস্টে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে সেমিফাইনালে হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। দুই মাসের ব্যবধানে বয়সভিত্তিক ফুটবলে তাদের সামনে আরেকটি ফাইনাল খেলার হাতছানি। সেই চাংলিমিথাং স্টেডিয়ামেই শুক্রবার আবারও স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে মেয়েরা। লক্ষ্য অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

পাকিস্তানকে ১৭-০ এবং নেপালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বপ্না-কৃষ্ণারা। সন্ধ্যা ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের মুখোমুখি হবে তারা।

গ্রুপ সেরা হয়ে শেষ চারে খেলবে বাংলাদেশ। দলের কোচ গোলাম রব্বানী ছোটন ফাইনালে উঠতে বেশ আত্মবিশ্বাসী, ‘সেমিফাইনাল জেতার জন্যই খেলব। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় আসবেই। ম্যাচ জেতার জন্যই সবাই মাঠে নামবে।’

ফাইনালের লক্ষ্যে ভুটানের মুখোমুখি বাংলাদেশ দুই ম্যাচে ৮ গোল করে আলোচনায় সিরাত জাহান স্বপ্না। নেপালের ম্যাচে হাঁটুর নিচে ব্যথা পাওয়ায় তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। তবে কোচ তার খেলা নিয়ে আশাবাদী, ‘নেপাল ম্যাচে কয়েকজন মেয়ে হালকা চোট পেয়েছে। স্বপ্না ছাড়া সবাই ভালো আছে, হাঁটুর নিচের ব্যথা পেয়েছে সে। ম্যাচের আগ পর্যন্ত দেখব তাকে, সে না খেললেও সমস্যা নেই। দলের বাকি যারা আছে তাদেরও গোল করার সামর্থ্য রয়েছে। প্রথম ম্যাচে সানজিদা, মার্জিয়ারাও ভালো করেছে।’

নেপালের বিপক্ষে লম্বা শটে গোল এসেছে। প্রতিপক্ষ ডিফেন্ডারদের অবস্থানের কারণে এমন পরিকল্পনা করে খেলেছে তারা। দুই উইং দিয়েও আক্রমণ হয়েছে। তবে ভুটানের বিপক্ষে আরও সতর্ক কোচ। যদিও একটি করে জয় ও হারে সেমিফাইনালে এসেছে স্বাগতিকরা।

প্রতিপক্ষকে সমীহ করে কোচ বলেছেন, ‘ভুটান স্বাগতিক। তারা ভালো দল। ভালো খেলেই সেমিফাইনালে এসেছে। তারাও শক্তিশালী, আমরাও। আশা করি আমাদের দল ভালো করবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ‘গুপ্তহত্যা’ সত্ত্বেও চুক্তিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের ‘গুপ্তহত্যা’ সত্ত্বেও চুক্তিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না