ব্যালন ডি’অরে মদরিচকে রাখলেনই না নেইমার!

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১২:১০আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১২:১২

লুকা মদরিচ ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন লুকা মদরিচ। তার আগে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন ক্রোয়েট তারকা। ব্যালন ডি’অরের ফেভারিট ধরা হচ্ছে তাকে। অথচ নেইমারের তালিকাতেই নেই মদরিচ!

ফুটবলে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবলের দেওয়া পুরস্কারটির জন্য এবার এগিয়ে রাখা হচ্ছে মদরিচকে। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার জার্সিতে ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় কাটানো রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মন জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের। সামনের ব্যালন ডি’অরে তাকে ধরা হচ্ছে অন্যতম ফেভারিট। যদিও নেইমার যে তিন ফেভারিটকে বেছে নিয়েছেন, সেখানে নেই মদরিচ।

রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জেতার পর বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে মদরিচ খেলেছেন ফাইনাল। শিরোপা জিততে না পারলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতা রিয়াল মিডফিল্ডার হয়েছেন ফিফা ও উয়েফার বর্ষসেরা খেলোয়াড়। কিন্তু নেইমারের কাছে এবারের ব্যালন ডি’অর ফেভারিট অন্য তিনজন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার ফেভারিটদের নাম জানিয়েছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর কাছে, ‘আমি বলব (ক্রিস্তিয়ানো) রোনালদো, (লিওনেল) মেসি ও (কাইলিয়ান) এমবাপের কথা।’

যদি প্যারিস সেন্ত জার্মেই তারকার ভবিষ্যদ্বাণী ঠিক হয়, তাহলে ২০০৪ সালের পর প্রথমবার ফিফা ও ব্যালন ডি’অরে আলাদা দুইজন জিতবেন পুরস্কার। শেষবার আন্দ্রে শেভচেঙ্কো জিতেছিলেন ব্যালন ডি’অর, আর ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল রোনালদিনহোর হাতে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম