গার্দিওলার ম্যানসিটিকে সমীহ করছেন লিভারপুল কোচ

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১৪:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:৩২

ইয়ুর্গেন ক্লপ ও পেপ গার্দিওলা চলতি মৌসুমে ইংল্যান্ডে এখনও অপরাজিত ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত পারফরম্যান্সে বসেছে প্রিমিয়ার লিগের শীর্ষে। তবে তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। এই দল দুটিই রবিবার মুখোমুখি হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে। উত্তেজনাকর এই দ্বৈরথে ম্যানসিটিকে সমীহ করছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

গত মৌসুমে পেপ গার্দিওলার অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে ম্যানসিটি। রেকর্ড গড়া মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা প্রতিপক্ষের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শেষ করেছিল তারা। চতুর্থ হওয়া লিভারপুলের চেয়ে এগিয়ে ছিল ২৫ পয়েন্টে। যদিও অলরেডদের বিপক্ষে তাদের পারফরম্যান্স খুব একটা সুখকর নয়। টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে সবচেয়ে বড় বাধা এবার ক্লপের দল।

চলতি মৌসুমে কোনও ম্যাচ না হেরে ম্যানসিটি ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। লিভারপুলের পয়েন্ট তাদের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে অলরেডস। রবিবার দল দুটির মুখোমুখি লড়াইয়ে উত্তেজনার ঝাঁজ একটু বেশিই। শিরোপার গতিপথও হয়তো আঁকা হয়ে যেতে পারে অ্যানফিল্ডের লড়াইয়ে।

ঘরের মাঠের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানসিটিকে সমীহ করছেন ক্লপ, ‘তারা খুব শক্তিশালী দল। এই দলটি ক্লাব, অর্থ ও অসাধারণ কোচ মিলিয়ে দুর্দান্ত। দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে।’ সঙ্গে  যোগ করলেন, ‘তারা সত্যিই অনেক ভালো দল। আমাদের প্রমাণ করতে হবে আমরা কতটা ভালো দল। আমরা আরেকবার শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ে নামতে যাচ্ছি। আবারও কঠিন হবে ম্যাচ।’ যদিও সঙ্গে এটাও নিশ্চিত করেছেন, ‘এই মুহূর্তে অবশ্য কোনও চাপে নেই আমরা।’

গার্দিওলার স্মৃতি খুব একটা সুখের নয় ক্লপের বিপক্ষে। ম্যানসিটিকে বেশ কয়েকবার হতাশ করেছেন জার্মান কোচ। যদিও রবিবারের ম্যাচটিকে তিনি নতুন আরেকটি খেলা হিসেবেই দেখছেন, ‘অতীতের হিসাব করলে ম্যানসিটির জন্য আমরা মোটেও স্বস্তিদায়ক কোনও প্রতিপক্ষ না। যদিও রবিবারের ম্যাচে এটার কোনও জায়গা নেই। ম্যানসিটির সঙ্গে লড়াই করতে হলে আমাদের ১১০ ভাগ দিতে হবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের