বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

তানজীম আহমেদ, কক্সবাজার থেকে
০৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:৩৪

ম্যাচের একটি মুহূর্ত। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে তাজিকিস্তান। প্রথম সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে।

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিলো তাজিকিস্তান। দুই অর্ধে দুই গোল করে ম্যাচ জিতে নিয়েছে তারা। বিপরীতে প্রতিপক্ষ ফিলিপাইন পাত্তাই পায়নি তাদের কাছে।  

সেমিফাইনাল হওয়ায় উত্তেজনার পারদ ছিলো শীর্ষে। ঝড়ো আবহাওয়া বৃষ্টি ঝরালেও সেই উত্তেজনার কমতি ছিলো না মোটেও। ম্যাচের মাত্র ৬ মিনিটে প্রথম আক্রমণের সূচনা করে বসে তাজিকিস্তান। জন রহিমভের ক্রসে তুরসুনভ শট নিলে এক ডিফেন্ডারের গায়ে লেগে তা প্রতিহত হয়।

আক্রমণের এই ধারা অব্যাহত থাকে পরেও। ১৮ মিনিটে আবারও আক্রমণে যায় তারা। ফাতখুল্লভের জোরালো শট গোলকিপার কর্নারের বিনিময়ে রুখে দেন অনায়াসে। ২৫ মিনিটে তুরসুনভের আরেকটি মাটি গড়ানো শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ফিলিপাইন গোলকিপার।

তবে ৩২ মিনিটে আর শেষ রক্ষা করতে পারেননি ফিলিপাইন গোলকিপার কাসাস। তাবরেজের ক্রস থেকে জন রহিমভের হেডে সাইড ভলিতে তাকে পরাস্ত করেন তুরসুনভ।

এক গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার বাড়ায় তাজিকিস্তান। প্রতিপক্ষকে শুরু থেকে বার বার আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছিলো এই অর্ধেও। তবে প্রথমার্ধের মতো সেসব আক্রমণ ব্যর্থতায় রূপ নিয়েছে। তেমন আক্রমণে ৮৩ মিনিটে ফাতখুল্লোভরের ফ্রি কিক রুখে দেন গোলকিপার।

তবে ইনজুরি সময়ে বাবাজানভের কাটব্যাক থেকে নাজারভ জোরালো শটে ব্যবধান দ্বিগুন করেন। তার গোলেই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তাজিকিস্তান।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী