বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিলিস্তিন চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ২০:৫৫আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২২:০৪

ফিলিস্তিনের শিরোপার উল্লাস বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জিতেছে ফিলিস্তিন। শুক্রবার ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে। নির্ধারিত ৯০ এবং অতিরিক্ত ৩০ মিনিট ছিল গোলশূন্য। টাইব্রেকারে দুটো শট ঠেকিয়ে ফিলিস্তিনিদের জয়ের নায়ক গোলকিপার রামি হামাদা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি। ম্যাচের ২৩ মিনিটে ফিলিস্তিনের মোহাম্মদ রশিদের পাস ধরে হেলাল মুসা দুজনকে কাটিয়ে বক্সে জোরালো শট নিলেও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তাজিকিস্তানের গোলকিপার। দুই মিনিট পর খালেদ সালেম দুজনকে ডজ দিয়ে বক্সের ভেতরে ঢুকে শট নিলে বল সাইড বারে লেগে হতাশ করে ফিলিস্তিনকে। ২৯ মিনিটে ইসলাম বাতরানের জোরালো শট ফিরিয়ে আবার তাজিকিস্তানকে বাঁচিয়ে দেন তাজিকিস্তানের গোলকিপার রুস্তম রিজোয়েভ।

৩৫ মিনিটে তাজিকিস্তানের জন্য বড় ধাক্কা। ফাতখুল্লো ফাউলের শিকার হয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি, ঘুঁষি মেরে বসেন প্রতিপক্ষের সামেহ মারাবাকে। এ সময় দুজনে হাতাহাতি করলেও বাংলাদেশের রেফারি মিজানুর রহমান লাল কার্ড দেখান তাজিকিস্তানের অধিনায়ককে।

১০ জন নিয়ে খেলেও বিরতির পর বেশ কিছু সুযোগ পায় তাজিকিস্তান। ৫৮ মিনিটে ডান দিক থেকে আক্রমণে ওঠা রাসুলভের ক্রস থেকে পোস্টে শট নিতে পারেননি তুরসুনভ। ৭৬ মিনিটে নাজারভ আখতামের শট পোস্টে লেগে ফেরার পর রাসুলভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

টাইব্রেকারে ফিলিস্তিনের জোনাথন জোরিল্লা, মাহমুদ আলিউইসাত, মুসা বাত্তাত ও আব্দাললতিফ গোল করেছেন। অন্যদিকে তাজিকিস্তানের আব্দুগফারভ, নাজিরভ ও আসরোরোভ গোল পেলেও তুরসোরভ ও তাবরেজি ব্যর্থ হয়েছেন। দুজনের শট ঠেকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হামাদা। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের