ব্যালন ডি’অরে এমবাপেকে এগিয়ে রাখছেন বুফন

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ১১:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১১:৩১

ব্যালন ডি’অরে এমবাপেকে এগিয়ে রাখছেন বুফন ভবিষ্যতে কাইলিয়ান এমবাপের হাতে ব্যালন ডি’অর দেখার আশা প্রকাশ করেছেন অনেকে। কিন্তু পিএসজি স্ট্রাইকারকে এই বছরই ব্যালন ডি’অরের যোগ্য মনে করছেন ক্লাব সতীর্থ জিয়ানলুইজি বুফন।

পিএসজিকে ঘরোয়া ট্রেবল ও ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে দারুণ অবদান রেখেছেন এমবাপে। ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের মধ্যে আছেন তিনি।

চার গোল করে রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হওয়া এ স্ট্রাইকার এবার পুরস্কারের জন্য লড়বেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারদের মতো তারকার সঙ্গে।

এই মৌসুমেও দুরন্ত এমবাপে। পিএসজির জার্সিতে ৭ ম্যাচে ১০ গোল করেছেন। তাকে ভবিষ্যৎ ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখলেও বুফন মনে করেন এবারই সবচেয়ে এগিয়ে তিনি।

পিএসজি গোলরক্ষক বলেছেন, ‘তার যে গুণ, যেটা সে মাঠে দেখায় এবং বিশ্বকাপে যতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাতে এর দাবিদার সে। আমি উল্টোটা বলতে পারি না।’

এমবাপের প্রতিভায় মুগ্ধ বুফন, ‘ইতালিতে তাকে (রবার্তো) বাজ্জিও, (আলেসান্দ্রো) দেল পিয়েরো ও (ফ্রান্সেস্কো) টট্টির সঙ্গে তুলনা করা হয়। কিন্তু তার অন্যরকম প্রতিভা ও কৌশলী গুণ আছে যেটা আমি খুব কম দেখেছি। এটা অবিশ্বাস্য। সে যদি উদ্যোমী হয় এবং স্বাভাবিক আচরণ ধরে রাখে, তাহলে অনেক দিন টিকবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম