‘যে কোনও দল চাইবে নেইমারকে’

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ১৯:১১আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৯:১৫

‘যে কোনও দল চাইবে নেইমারকে’ নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার নতুন নতুন সব খবর ছাপা হচ্ছে ইউরোপিয়ান মিডিয়ায়। এই গুঞ্জন যেন থামার নয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে চলা আলোচনার অযৌক্তিক কিছু দেখেন না রিয়াল উইঙ্গার লুকাস ভাসকেস। তার মতে, বিশ্বের যে কোনও দলই চাইবে নেইমারকে।

খুবই বাজে সময় কাটাচ্ছে রিয়াল। জিনেদিন জিদানের পর ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ার ধাক্কা সামলে উঠতে পারছেন না নতুন কোচ জুলেন লোপেতেগি। লা লিগার সঙ্গে চ্যাম্পিয়নস লিগেরও বেহাল দশা মাদ্রিদের অভিজাতদের। যদিও এই ‘সমস্যা’ থেকে রিয়াল ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ভাসকেসের।

দলবদলের বাজারে নেইমার এখন ‘হটকেক’। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পরও তাকে জড়িয়ে রিয়ালের খবর ছাপা হচ্ছে প্রায় প্রতিনিয়ত। এই আলোচনায় বাড়তি রসদ জোগালেন এবার রিয়াল উইঙ্গার ভাসকেস।

নেইমারের সান্তিয়াগো বার্নাব্যুতে আসা প্রসঙ্গে তার বক্তব্য, ‘(নতুন) খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার ব্যাপারে আলোচনাটা এখন একটু তাড়াতাড়িই হয়ে যাবে। এখন যা আছে, আমরা সেটা নিয়েই থাকতে চাই। দেখা যাক সামনে কী হয়।’ এরপরই বললেন, ‘সে (নেইমার) গ্রেট খেলোয়াড়, একজন তারকা, যে কোনও দল তাকে নিতে চাইবে।’

রিয়ালের বর্তমান অবস্থা নিয়ে দলটির যুব দল থেকে উঠে আসা ভাসকেসের বক্তব্য, ‘আমরা সবসময় জয়ের মধ্যেই থাকি, আর যখন এটা হয় না, তখন স্বাভাবিকভাবেই সতর্কের ঘণ্টা বেজে ওঠে। এখন সময় সবার একতাবদ্ধ থাকার। চারপাশের অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম