চেলসির উদযাপনে মেজাজ হারালেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ২০:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:৫৯

তেড়েফুঁড়ে চেলসি কোচিং স্টাফের পিছু নিলেন মরিনহো (ছবি: রয়টার্স) স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-ম্যানইউর ম্যাচের একেবারে শেষ মুহূর্তটা ছিল নাটকে ঠাঁসা। ইনজুরি সময়ের একেবারে শেষ দিকের গোলে ইউনাইটেডদের জয় ছিনিয়ে নিল ব্লুরা। আর সমতা ফেরানোর গোলে তাদের বুনো উদযাপনে মেজাজ হারালেন ম্যানইউ কোচ হোসে মরিনহো। ধ্বস্তাধ্বস্তি হয়ে গেল একচোট।

৯৬ মিনিটে রস বার্কলের গোলের পর চেলসির কোচিং স্টাফের সদস্য মার্কো ইয়ান্নি ঠিক মরিনহোর সামনে উদযাপনে মেতে ওঠেন। ব্লু কোচ মাউরিসিও সারির এই দ্বিতীয় সহকারীর এমন উল্লাস মেনে নিতে পারেননি ম্যানইউ কোচ।

চেলসির কোচিং স্টাফের এমন আবেগকে ভালো চোখে দেখেননি মরিনহো। আসন থেকে লাফ দিয়ে উঠে ইয়ান্নির পিছু নেন। চেলসি টানেলের সামনে তাকে থামান প্রতিপক্ষ ও নিজ ক্লাবের স্টাফরা। ক্ষিপ্ত মরিনহোকে থামাতে হস্তক্ষেপ করেছেন নিরাপত্তারক্ষীরাও।

ম্যাচ শেষে মরিনহো জানালেন তার মেজাজ ঠাণ্ডা রাখার দরকার ছিল। কিন্তু প্রতিপক্ষদের উদযাপন নিয়েও আপত্তি তুললেন ইউনাইটেড কোচ, ‘যদি আমার দল স্ট্যামফোর্ড ব্রিজে গোল করতো কিংবা জিতত, তাহলে কি আমি এমন পাগলের মতো উদযাপন করতাম? মনে হয় না।’

তিনি আরও যোগ করেন, ‘আমার আরও শান্ত থাকার চেষ্টা করা উচিত ছিল স্টেডিয়াম ও সমর্থকদের প্রতি শ্রদ্ধা রাখতে। কারণ অনেক বছর ধরে তারা আমার সমর্থক ও স্টেডিয়াম ছিল। কিন্তু এমন মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ নয়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের