জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ২২:৪৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০০:০৩

বরিশালকে হারিয়ে ঢাকার উল্লাস গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বয়সভিত্তিক আসর। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে মঙ্গলবার শুরু হলো অনূর্ধ্ব-১৭ দলের এই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা। 







মঙ্গলবার থেকে শুরু হয়েছে আন্তঃবিভাগের খেলা। এতে অংশ নেয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। 
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বরিশাল ও ঢাকা। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে বরিশালকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ঢাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরেন শিকদার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে এদিন টুর্নামেন্টের উদ্বোধনী করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। 
এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আর স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডা. মো: আমিনুল ইসলাম।

বীরেন শিকদার জানান, টুর্নামেন্ট থেকে বাছাই করা ৪০ জন সেরা ফুটবলারকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া সেরা দুইজনকে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী