বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ২১:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২১:৫৩

কমলাপুর স্টেডিয়ামে খুলনা-সিলেটের লড়াই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। ঢাকার পর শেষ চারে জায়গা করে নিয়েছে রাজশাহী, খুলনা ও রংপুর।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হয়েছে তিনটি কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে রাজশাহী টাইব্রেকারে ৪-২ গোলে ময়মনসিংহকে হারিয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ছিল। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের নাইম হোসেন।

দ্বিতীয় ম্যাচে খুলনা ২-১ গোলে জিতেছে সিলেটের বিপক্ষে। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে খুলনার মিনহাজুল করিম স্বাধীনের হাতে।

দিনের শেষ ম্যাচে রংপুর ২-০ গোলে চট্টগ্রামকে হারিয়েছে। জোড়া গোল করে শামীম ইসলাম পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

আগের দিন বরিশালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ঢাকা খেলবে রাজশাহীর বিপক্ষে। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে খুলনার প্রতিপক্ষ রংপুর।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে