চেলসি-আর্সেনালের জয়, হেরেছে মিলান

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৮, ১১:২৯আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১১:৩২

লোফটাস-চিকের হ্যাটট্রিক উদযাপন ১২ বছর পর ইউরোপীয় মঞ্চে হ্যাটট্রিকের মুখ দেখল চেলসি। রুবেন লোফটাস-চিকের তিন গোলে ইউরোপা লিগে বাটে বরিসোভকে উড়িয়ে দিয়েছে তারা। সব ধরনের প্রতিযোগিতায় আর্সেনাল টানা ১১তম জয় পেয়েছে স্পোর্তিং সিপির মাঠে। এসি মিলানকে তাদের মাঠে হারিয়েছে রিয়াল বেতিস।

ইউরোপা লিগে গ্রুপের তৃতীয় ম্যাচে ৩-১ গোলে জিতেছে চেলসি। বেলারুশ প্রতিপক্ষের জালে দ্বিতীয় মিনিটে বল জড়ান লোফটাস-চিক। ইউরোপিয়ান ফুটবলে এটাই ছিল তার প্রথম গোল। তারপর ৮ ও ৫৩ মিনিটের গোলে হ্যাটট্রিক করেন তিনি। ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগে দিদিয়ের দ্রগবার পর প্রথমবার ব্লুদের কোনও খেলোয়াড় ইউরোপিয়ান ফুটবলে হ্যাটট্রিক করলেন। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে চেলসি। তাদের পরে সমান ৩ পয়েন্ট করে নিয়ে আছে পাওক সালোনিকা, ভিদি ও বরিসোভ।

ওয়েলবেকের একমাত্র গোলে জেতে আর্সেনাল স্পোর্তিংয়ের মাঠে দারুণ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধে দুই দলের কেউ গোলের দেখা পায়নি। খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে কাঙ্ক্ষিত গোল করে গানাররা। দানি ওয়েলবেকের একমাত্র গোলে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১তম জয়ের স্বাদ পায় তারা। ‘ই’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ পয়েন্টে দুই নম্বরে স্পোর্তিং।

হারের হতাশায় মাথায় হাত হিগুয়েইনের বৃহস্পতিবার সান সিরোতে হারের হতাশায় ডুবেছে মিলান। গত রবিবার সিরি এ’তে ইন্টার মিলানের কাছে হেরেছিল তারা। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারল না টানা দুই ম্যাচ জিতে ইউরোপা লিগ শুরু করা মিলান। আন্তোনিও সানাব্রিয়া ও জিওভানি লস চেলসো বেতিসকে ২-০ গোলে এগিয়ে দেন। ৮৩ মিনিটে প্যাট্রিক কুত্রোনে একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি মিলান। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে বেতিস, আর এক পয়েন্ট কমে তাদের পরে মিলান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী