ফেনী সকারের স্ট্রাইকার ইকবালের রহস্যজনক মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ১৭:১৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৭:১৬

ইকবাল হোসেন ফেনী সকার ক্লাবের স্ট্রাইকার ইকবাল হোসেন ভূঁইয়ার (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় ইউনিয়নের চাঁনপুর গ্রামে নিজের বাড়ির আঙিনায় তাকে পড়ে থাকতে দেখতে পায় পরিবারের সদস্যরা। মাথার পেছনের দিকের অংশে আঘাতের চিহ্ন ছিল ইকবালের। ওই রাতে ফেনী সদর হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ওসি এমএম মোরশেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

ইকবালের বাবা রফিকুল ইসলাম ছেলের মৃত্যুতে দিশেহারা। সুস্থ অবস্থায় প্রতিদিনের মতো অনুশীলনে গিয়েছিলেন ফেনী সকারের এই স্ট্রাইকার, কিন্তু বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ইকবালের বাবা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুশীলন শেষে রাতে বাড়িতে ফিরে আসছিলেন ইকবাল। কিন্তু ঘরের দরজার সামনে এসে পড়ে যান তিনি।

ইকবালের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবারে। তার মৃত্যুর খবর পেয়ে ক্রীড়াঙ্গনের লোকজন ছুটে যান হাসপাতালে। এই মৃত্যুর পেছনে কোনও রহস্য লুকিয়ে আছেন কিনা, তা তদন্ত করে দেখতে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন স্বজনেরা।

৩০ বছর বয়সী ইকবাল মৃত্যুর আগ পর্যন্ত ফেনী সকারের হয়ে মাঠ মাতিয়েছেন। তার আগে মোহামেডান ও মুক্তিযোদ্ধার মতো বড় দলের হয়ে খেলেছেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের