মালদ্বীপকে ৯ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ১৭:২১আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:৫৯

উচ্ছ্বাসের (১০ নম্বর) চার গোলে বাংলাদেশের বিশাল জয় রচিত মেয়েদের পর ছেলেদের ফুটবলেও দারুণ সাফল্য বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের ছেলেরা। হ্যাটট্রিক সহ চার গোল করে সহজ জয়ে বিরাট অবদান নিহাত জামান উচ্ছ্বাসের।

‘এ’ গ্রুপের আগের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে যাওয়া মালদ্বীপের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামী সোমবার গ্রুপ সেরার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের।

শনিবার নেপালের আনফা কমপ্লেক্সে লাল-সবুজ দলের গোল উৎসবের সূচনা একাদশ মিনিটে। কামরান উদ্দিন রাজুর গড়া আক্রমণ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন উচ্ছ্বাস। ২০ মিনিটে আবার উচ্ছ্বাসের গোল। লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে দুজনকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। 

(বাঁ থেকে) শাকিল, রাসেল আর মেহেদীর গোলের উল্লাস তিন মিনিট পরই উচ্ছ্বাসের হ্যাটট্রিকের ‘উচ্ছ্বাস’। মালদ্বীপের এক ডিফেন্ডার ব্যাক পাস দিতে চেয়েছিলেন গোলরক্ষককে। কিন্তু মাঝপথে বল ধরে গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন উচ্ছ্বাস। বিরতির ঠিক আগে অধিনায়ক মেহেদী হাসানের দূরপাল্লার শটে ব্যবধান হয়ে যায় ৪-০।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণে ভাটা পড়েনি। ৪৬ মিনিটে উচ্ছ্বাসের চতুর্থ গোলের পরের মিনিটে স্কোরলাইন ৬-০ করেন রাসেল আহমেদ। ৬৬ মিনিটে রাসেলের দ্বিতীয় গোলটি ছিল দুর্দান্ত। থ্রো-ইন হাঁটু দিয়ে নামিয়ে দারুণ ফ্লিকে বল জালে পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড।

৮০ মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমানের ব্যাক ভলিতে করা গোলটিও অনবদ্য। ইনজুরি সময়ে ম্যাচের শেষ গোলও করেন আশিকুর।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের