আবাহনীতে দুর্দান্ত প্রত্যাবর্তন মামুনুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৮:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৯:৪৩

ম্যাচসেরার পুরস্কার হাতে মামুনুল দীর্ঘ ১০ বছর পর ঢাকা আবাহনীতে ফিরেছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। আর ফিরেই তিনি দলের জয়ের নায়ক। মামুনুলের একমাত্র গোলে ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল আবাহনী। তবে বিরতির আগে তেমন সুযোগ পায়নি। প্রথমার্ধে আবাহনীর বলার মতো  সুযোগ একটাই। ৩৫ মিনিটে হাইতির স্ট্রাইকার কেরভেন্স বেলফোর্টের পাস বক্সের ভেতরে পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

৪৩ মিনিটে জাপানি মিডফিল্ডার ইয়োসুকে কাতোর পাস থেকে আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামুসার শট ক্রসবার উঁচিয়ে গিয়ে হতাশ করেছে মুক্তিযোদ্ধাকেও।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৪৭ মিনিটে আবাহনীর দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার মিন হিয়ক কো’র শট চলে যায় সাইডবার ঘেঁষে। পরের মিনিটে মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মোহাম্মদ সোহেলের জোরালো শট বাধা পায় পোস্টে।

আবাহনীর জয়সূচক গোলের জন্ম ৬৩ মিনিট। বেলফোর্টের লব থেকে সানডের হেড পেয়ে যান বক্সের ভেতরে থাকা মামুনুল। এই অভিজ্ঞ মিডফিল্ডারের বাঁ পায়ের দুরন্ত ভলি আশ্রয় নেয় মুক্তিযোদ্ধার জালে।

গোলের পর ব্যবধান বাড়ানোর দুটো চমৎকার সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু বেলফোর্ট এবং নাবিব নেওয়াজ জীবনের ব্যর্থতায় গোল পায়নি চ্যাম্পিয়নরা।

দলের জয়ে মূল্যবান গোল করে দারুণ খুশি মামুনুল। ম্যাচসেরা খেলোয়াড় বলেছেন, ‘১০ বছর পর আবাহনীতে ফিরেই গোল করে খুব ভালো লাগছে। গোলটার পেছনে সবচেয়ে বড় অবদান সানডের। সামনে আরও ভালো খেলতে চাই।’ 

দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের লড়াইয়ে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে বিজেএমসিকে হারিয়েছে। বিজয়ী দলের তিন গোলদাতা দক্ষিণ কোরিয়ার সিউনগিল পার্ক, রাশিয়ার দেনিস বলশাকভ এবং তরুণ স্ট্রাইকার জাফর ইকবাল। বিজেএমসির একমাত্র গোলটি আবদুল্লাহ আল মামুনের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান