চেলসির জয়ের দিনে আর্সেনালের হোঁচট

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০১৮, ২২:১১আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২২:১১

মোরাতার গোলে এগিয়ে গেল চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজেয় দলের মর্যাদা ধরে রাখল চেলসি। টার্ফ মুরে বার্নলির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে তারা। সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ জেতার পর প্রথমবার হোঁচট খেল আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-২ গোলে ড্র করেছে গানাররা।

পিঠের চোট নিয়ে ছিটকে পড়া এডেন হ্যাজার্ডের অভাব টের পেতে দেয়নি চেলসি। রস বার্কলে ২২ মিনিটে আলভারো মোরাতাকে দিয়ে গোল বানিয়ে দেন। বিরতির ১২ মিনিট পর এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ব্যবধান দ্বিগুণ করেন। ২০১৩ সালে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে টানা তিনটি লিগ ম্যাচে গোল পান বার্কলে।

তার অ্যাসিস্টে ৬২ মিনিটে তৃতীয় গোল করেন উইলিয়ান। শেষ অর্ধের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে রুবেন লোফটাস চিক করেন ৪-০। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় দুই ম্যাচে চার গোল হলো তার।

এই জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে চেলসি। তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল (২৬)।

মিলিভোজেভিচের দুই গোলে হোঁচট খায় আর্সেনাল শেলহার্স্ট পার্কে পিছিয়ে পড়েও এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু লিড ধরে রাখতে পারেনি। ক্রিস্টাল প্যালেস অধিনায়ক লুকা মিলিভোজেভিচের জোড়া গোলে টানা ১২তম জয় থেকে বঞ্চিত হয় গানাররা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ডিবক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় স্বাগতিকরা। তাতে মিলিভোজেভিচ এগিয়ে দেন তাদের। বিরতি থেকে ফিরে ষষ্ঠ মিনিটে গ্রানিত ঝাকার দুর্দান্ত ফ্রি কিক গোলে সমতা ফেরায় আর্সেনাল। ৫ মিনিট পর পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের লক্ষ্যভেদে ২-১ গোলে এগিয়ে যায় তারা। গোল লাইন প্রযুক্তি ব্যবহার করে এই গোল নিশ্চিত করা হয়।

দলকে সমতায় ফেরানো ঝাকা শেষ দিকে হয়েছেন নায়ক থেকে খলনায়ক। ডিবক্সের মধ্যে তার ফাউলের শিকার হন জাহা। ৮৩ মিনিটের ওই পেনাল্টি থেকে পয়েন্ট আদায় করেন মিলিভোজেভিচ।

এই ড্রয়ে ম্যানসিটিকে টপকে যাওয়ার সুযোগ হারায় আর্সেনাল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। গোল ডটকম  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী