‘প্রতিশোধ’ নিয়ে খুশি বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ২২:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২৩:২৩

বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজ (ডানে) ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের গত আসরের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই দলটিকেই এবার ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজরা। বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজের খুশি তাই একটু বেশিই।

গত আসরের প্রতিশোধ নেওয়ার কথাই উচ্চারিত হলো তার কণ্ঠে, ‘গত বছর একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমাদের। এই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলেই আমরা নেপালের কাছে ৪-২ গোলে হেরেছিলাম। সেই প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিলাম। এবার সেটা করতে পেরে আমি খুশি।’

৩৪ মিনিটে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। এরপরই শিষ্যদের কাছে কোচের নির্দেশনা ছিল- প্রতিআক্রমণ নির্ভর খেলার। সেই অনুযায়ী খেলে জয় নিশ্চিত করার পর মোস্তফা নিজেই জানালেন কথাটি, ‘আমিও পরিস্থিতি অনুযায়ী ছেলেদের প্রতিআক্রমণ নির্ভর খেলার নির্দেশনা দিয়েছিলাম। ছেলেরা সেভাবে খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আমাদের ১০ জনের দলের বিপরীতে ওরা সুযোগ কাজে লাগাতে বারবার চাপ দিতে থাকে। সেটা প্রতিহত করে আমরা প্রতিআক্রমণ নির্ভর খেলেছি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে যাই।’

বাংলাদেশের প্রথম গোলদাতা ইবনে আহাদ শাকিল। প্রথম গোল পেয়ে উচ্ছ্বসিত এই মিডফিল্ডার, ‘আমি অনেক খুশি দলের জন্য গোল করতে পেরে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। গ্রুপ পর্বে সেরা হওয়ার জন্য জয়টা বেশ দরকার ছিল।’

জয়সূচক গোলদাতা রাজন হাওলাদারের বক্তব্য, ‘আন্তর্জাতিক ম্যাচে আমার প্রথম গোল। প্রতিটি ম্যাচে সেরাটা দিয়ে খেলি। এখন বেশ ভালো লাগছে। ভারতের সঙ্গে সেভাবেই প্রস্তুতি নিয়েই মাঠে নামব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের