ভারতকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ২৩:০২আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২৩:০২

অনুশীলনে বাংলাদেশ দল ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে আগামীকাল (বৃহস্পতিবার) ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। গতবারের চ্যাম্পিয়নদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে মোস্তফা আনোয়ার পারভেজের দল। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় মুখোমুখি হবে দল দুটি।

মালদ্বীপকে ৯-০ ও নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ধারা সচল রাখতে চাইছে লাল-সবুজ দল। কোচ মোস্তফা আনোয়ার আত্মবিশ্বাসী, ‘সেমিফাইনাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখেছি। আমরা ওদের গেম প্ল্যান দেখেছি। এবার আমাদের গেম প্ল্যান সাজাব। ভারতের বিপক্ষে আমরা প্রস্তুত। ইনশাল্লাহ চেষ্টা করব ওদের প্রতিহত করে ফাইনালে যাওয়ার।’

অধিনায়ক মেহেদেী হাসানের কণ্ঠেও একই সুর, ‘ভারত শক্তিশালী দল। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। গ্রুপে মালদ্বীপ ও নেপালের বিপক্ষে জিতেছি, আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করি ভারতের বিপক্ষে জিতে ফাইনালে যাব।’

পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলের হার ও ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ভারত ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিফাইনালে নামছে। বাংলাদেশ শুধু গ্রুপ চ্যাম্পিয়ন নয়, আরও একদিক দিয়ে এগিয়ে আছে। গ্রুপে প্রতিপক্ষের জালে ১১বার বল জড়িয়েছে তারা, বিপরীতে হজম করেছে মাত্র একটি। অন্যদিকে ভারত দিয়েছে ৫টি, হজম করেছে ২ গোল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের