‘মৌসুম সেরা’ পারফরম্যান্সে উচ্ছ্বসিত পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৮, ১৮:২৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৮:৪৮

‘মৌসুম সেরা’ পারফরম্যান্সে উচ্ছ্বসিত পিএসজি কোচ লিঁলের বিপক্ষে লিগ ওয়ানের এই মৌসুমের প্রথম ১২ ম্যাচ জিতে রেকর্ড গড়েছে প্যারিস সেন্ত জার্মেই। ইউরোপের পাঁচটি শীর্ষ প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। আর এই পারফরম্যান্সকে ‘মৌসুম সেরা’ বললেন কোচ থোমাস টুখেল।

লিগ ওয়ানের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ১১ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষে পিএসজি। কাইলিয়ান এমবাপে ও নেইমারের গোলে ম্যাচটি তারা জিতে নেয় ২-১ এ। টুখেল বলেছেন, ‘এটা ছিল আকর্ষণীয় পারফরম্যান্স। বল দখলে বলুন, আর জায়গা কম দেওয়ায়- এটা ছিল দারুণ। পুরো ম্যাচে কাউন্টার অ্যাটাক নিয়ন্ত্রণে রেখেছি আমরা। এটা কঠিন ছিল। কারণ আমি মনে করি ইউরোপের অন্যতম সেরা দল লিঁল।’

মঙ্গলবার রাতে নেপলসে চ্যাম্পিয়নস লিগে লড়বে পিএসজি। ইতালিয়ান জায়ান্ট নাপোলির সঙ্গেও এমন পারফরম্যান্স শিষ্যদের কাছে আশা করছেন টুখেল, ‘আমি মনে করি এটা ছিল এই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স। এই প্রতিপক্ষের বিপক্ষে এমনটা অপরিহার্য ছিল এবং মঙ্গলবার রাতেও (চ্যাম্পিয়নস লিগে) এটা দেখতে চাই।’

ফ্রান্সে দাপট অটুট থাকলেও চ্যাম্পিয়নস লিগে সেভাবে পেরে উঠছে না পিএসজি। নাপোলির মাঠে নামার আগে টেবিলের তিন নম্বরে তারা। ৩ ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে লিভারপুল ও নাপোলির পরে নেইমার-এমবাপেরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের