ইন্টারের বিপক্ষে মেসিকে পাওয়ার আশায় বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৮:৪৫

ইন্টারের বিপক্ষে মেসিকে পাওয়ার আশায় বার্সা কোচ লিওনেল মেসিকে ছাড়া টানা তিনটি ম্যাচ জিতেছে বার্সেলোনা। তারপরও তার শূন্যতা অনুভব করছে তারা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ফেরার অপেক্ষায় পুরো দল। কোচ এর্নেস্তো ভালভারদে জানালেন, মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মাঠে নামার সম্ভাবনা আছে মেসির।

লা লিগায় গত মাসের শেষ দিকে সেভিয়ার বিপক্ষে চোট পান মেসি। প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। তবে গত সপ্তাহে অনুশীলনে নেমে আরও আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেন অধিনায়ক। সবশেষ ভালভারদেও শোনালেন আশার কথা।

রায়ো ভায়েকানোর মাঠে লা লিগায় ৩-২ গোলে জয়ের পর বার্সা কোচ বলেছেন, ‘আমি মনে করি দলে মেসি থাকল আমরা সবাই আরও ভালো খেলব। আমরা দেখব, সে ইন্টার ম্যাচের আগে ট্রেনিংয়ে (রবিবার) কেমন করছে।’

‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। জিতলেই নিশ্চিত হয়ে যাবে নকআউটে খেলা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে