সাইফ স্পোর্টিং ক্লাবে নতুন বিদেশি কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৮:১৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:৪৮

নতুন কোচ জোনাথন ম্যাককিনস্ট্রিকে স্বাগত জানাচ্ছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী গত এপ্রিল থেকে সাইফ স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট হল। তবে ফেডারেশন কাপের মাঝপথে বিদায় নিচ্ছেন ইংল্যান্ডের এই কোচ। তার জায়গায় এসেছেন আরেক ব্রিটিশ কোচ।

সাইফ স্পোর্টিংয়ের নতুন কোচের নাম জোনাথন ম্যাককিনস্ট্রি। ৩৩ বছর বয়সী ম্যাককিনস্ট্রি উত্তর আয়ারল্যান্ডের নাগরিক।

আগামী শুক্রবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ দিয়েই ঢাকার মাঠে অভিষেক হতে যাচ্ছে উয়েফা প্রো-লাইসেন্স পাওয়া ম্যাককিনস্ট্রির।  

বয়স কম হলেও কোচ হিসেবে ম্যাককিনস্ট্রির অভিজ্ঞতা ভালোই। এর আগে আফ্রিকার দুই দেশ সিয়েরা লিওন আর রুয়ান্ডার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি।

ম্যাককিনস্ট্রিকে পেয়ে আনন্দিত সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘স্টুয়ার্ট হল ব্যক্তিগত কারণে চলে যাচ্ছেন। তিনিই নতুন কোচ ঠিক করে গেছেন। আশা করি, তরুণ কোচ ম্যাকইনস্ট্রির অধীনে আমাদের দল সাফল্য পাবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের