প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ গণভবনে যাচ্ছে সাফ জয়ী কিশোররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১১:৪৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১১:৪৯

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ গণভবনে যাচ্ছে সাফ জয়ী কিশোররা গত শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই কীর্তি গড়া দলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার কথা সবারই জানা। সুযোগ পেলেই মাঠে গিয়ে খেলা দেখেন। নিয়মিত খোঁজ-খবর নিয়ে থাকেন। খেলোয়াড়দের ডেকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারও দিয়ে থাকেন।

সম্প্রতি ফুটবলে সাফল্য পাওয়া কিশোরীদের আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এবার সাফ জয়ী অনূর্ধ্ব-১৫ কিশোর দলকে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য বিজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী সাফ জয়ী খেলোয়াড়দের ডেকেছেন। সেখানে সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা থাকবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের