ডার্বিতে জ্বলে ওঠার অপেক্ষায় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ২১:২২আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:৪৯

এমন উদযাপন ম্যানসিটির বিপক্ষে করতে চায় ম্যানইউ ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে এখন পর্যন্ত হারেনি ম্যানচেস্টার সিটি। ফেভারিট হয়েই তারা রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় স্বাগত জানাবে ৭ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে ৯ পয়েন্টে পিছিয়ে থাকার চাপকে শক্তিতে পরিণত করতে চায় ইউনাইটেড। ডার্বিতে জ্বলে ওঠার অপেক্ষায় তারা, জানালেন ফরোয়ার্ড জেসি লিনগার্ড।

১১ ম্যাচে পেপ গার্দিওলার দল ২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে। আর ২০ পয়েন্ট হোসে মরিনহোর দলের। পয়েন্টের ব্যবধান বড় হলেও ইতিহাদ স্টেডিয়ামে দুর্দান্ত এক লড়াই দর্শকদের উপহার দিতে প্রস্তুত ইউনাইটেড। তাদের আত্মবিশ্বাসী করে তুলছে গত তিনটি ম্যাচে টানা জয়। আর গত মৌসুমে এই ইতিহাদেই ২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় অনুপ্রাণিত করছে মরিনহোর শিষ্যদের।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে তুরিনে শেষ চার মিনিটে দুই গোল করে জুভেন্টাসকে হারানোর স্মৃতি এখনও টাটকা। গার্দিওলার দলকে লিগ মৌসুমের প্রথম হারের স্বাদ দিতে এই জয় উজ্জীবিত করবে তাদের।

নগরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াই আরও তাতিয়ে দিচ্ছে ইউনাইটেডকে। লিনগার্ড বলেন, ‘আমি মনে করি এমন বড় ম্যাচের জন্যই আপনি খেলে থাকেন। যত বেশি চাপ, ততই জ্বলে ওঠার সুযোগ থাকে। এমন ম্যাচে যে কেউ খেলতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজের মধ্যে বিশ্বাস যে আমরা এটা করতে পারি। এই দলের ওপর আমার অগাধ বিশ্বাস।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম