প্রতিশোধের জন্য স্পেনের মুখোমুখি হবে না ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ১৬:৩৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:৩৬

প্রতিশোধের জন্য স্পেনের মুখোমুখি হবে না ক্রোয়েশিয়া গত সেপ্টেম্বরে স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ক্রোয়েশিয়া। উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় আবার মুখোমুখি হচ্ছে দুই দল। ক্রোয়েট কোচ জ্লাৎকো দালিচ জানিয়ে দিলেন, ওই হারের প্রতিশোধের মানসিকতা নিয়ে মাঠে নামবে না তার দল।

লিগ এ’র ৪ নম্বর গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইংল্যান্ড। আর এক ম্যাচ কম খেলে মাত্র একটি পয়েন্ট নিয়ে সবার নিচে ক্রোয়েশিয়া। স্পেনকে হারাতে পারলে নেশনস লিগের ফাইনালসে খেলার আশা বেঁচে থাকবে তাদের। এরপর গ্রুপের শেষ ম্যাচে হারাতে হবে ইংল্যান্ডকে।

দালিচ মনে করেন প্রতিশোধের নেশায় হোঁচট খেতে পারে ক্রোয়েশিয়া। জাগরেবে স্পেনকে স্বাগত জানানোর আগে বিশ্বকাপ ফাইনালিস্ট দলের কোচ বলেছেন, ‘এলচেতে প্রথম ২০ মিনিট ক্রোয়েশিয়া চমৎকার খেলেছে। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। এখন আমরা প্রতিশোধের জন্য মরিয়া নই, চাই গুরুত্বপূর্ণ একটি জয়।’

স্পেনকে প্রতিপক্ষ হিসেবে তার মূল্যায়ন, ‘স্পেন এখন আর বল দখলে খুব বেশি মনোযোগী নয়। তারা ক্ষিপ্র গতির ও সরাসরি খেলে। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বিপক্ষে তারা খুব ভালো খেলেছিল এবং তাদের সমীহ করা উচিত।’

স্পেন কোচ লুই এনরিকে জানালেন, ওই বিধ্বংসী জয় এখন অর্থহীন। এই ম্যাচকে একেবারে আলাদা চোখে দেখছেন বার্সার সাবেক কোচ, ‘এলচেতে যে ম্যাচ খেলেছি তার থেকে একেবারে আলাদা এই ম্যাচ। দুই দলের জন্য এটা গুরুত্বপূর্ণ খেলা। কারণ তাদেরও সুযোগ আছে গ্রুপ পর্ব পার করার।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি