অধিনায়ক নেইমারে সন্তুষ্ট ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ২০:০৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:০৬

অধিনায়ক নেইমারে সন্তুষ্ট ব্রাজিল কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে অধিনায়ক বদল করেছেন তিতে। রাশিয়া বিশ্বকাপেও অধিনায়কের আর্মব্যান্ড বদল হয়েছে। যদিও রাশিয়ার ফুটবল মহাযজ্ঞের ব্যর্থতার পর স্থায়ীভাবে নেইমারকে অধিনায়ক করেছেন ব্রাজিল কোচ। নতুন দায়িত্বে পিএসজি ফরোয়ার্ড বেড়ে উঠছেন বলে মনে করেন তিতে।

দিনকয়েক আগে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতেছে ১-০ গোলে। ওই ম্যাচে নেইমারের পেনাল্টি গোল নিয়ে সমালোচনা হয়েছে অনেক। বিশ্বকাপে তো নিন্দুকদের বন্দুকের নলের নিচে ছিলেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড! প্রায় প্রতিদিনই পারফরম্যান্স কিংবা মাটিতে পড়ে যাওয়ার জন্য সামালোচনার শিকার হয়েছেন তিনি।

বিশ্বকাপের ব্যর্থতা ও সমালোচকদের কথার তীরে বিদ্ধ হওয়া নেইমার ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। জাতীয় দল ও ক্লাবের জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। আর এজন্য তার ব্রাজিল দলের অধিনায়কত্ব বড় অবদান রাখছে বলে মনে করছেন সেলেসাও কোচ তিতে। নেইমারের আচরণে অনেক পরিবর্তন দেখছেন তিনি।

যাতে সন্তুষ্টিই ঝরেছে ব্রাজিল কোচের কণ্ঠে, ‘এটা (অধিনায়কত্ব) কোনও পুরস্কার নয়, এটা হলো দায়িত্ব। আমি চেয়েছি সংবাদমাধ্যমের সামনে ও যেন আরও খোলাখুলি কথা বলতে পারে এবং বেড়ে ওঠে। যেভাবে সব কিছু পাল্টে গেছে, তাতে আমি ভীষণ খুশি।’

সঙ্গে যোগ করলেন, ‘ড্রেসিং রুমে ওর ব্যবহার একরকম, আর মাঠে সে একজন নেতা। একদিন সে তার ছেলেকে নিয়ে এসেছিল সংবাদ সম্মেলনে। এটা কিন্তু মোটেও জোর করে করা নয়, এখানেই বোঝা যায় সেও মানুষ। আমার মতে, এখন পর্যন্ত এই ব্যাপারে সফলতাই এসেছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম